আশুলিয়া
আশুলিয়ায় মোবাইল ছিনতাইয়ের জেরে খালাতো ভাইকে হত্যা: পিবিআই

আশুলিয়ায় মোবাইল ছিনতাইয়ের জেরে খালাতো ভাইকে হত্যা: পিবিআই

ঢাকার আশুলিয়ায় আপন খালাতো ভাইয়ের হাতে ফয়সাল মোল্লা হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই। মূল আসামি বিপুকে ফরিদপুর থেকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, পূর্বশত্রুতা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ তুলে এই হত্যাকাণ্ড হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের।

আশুলিয়ায় বাসাবাড়িতে অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ

আশুলিয়ায় বাসাবাড়িতে অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ

আশুলিয়ায় একটি বাসা বাড়িতে আগুন লেগে ৪ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

আশুলিয়ায় ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের রহস্য উদঘাটন

আশুলিয়ায় ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের রহস্য উদঘাটন

আশুলিয়া থানায় মৃত্যুর ২ মাস পর উদ্ধার হওয়া ৩৮ টুকরা হাড় ও কঙ্কালের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরায় ঢাকা জেলা পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সংস্থাটির পুলিশ সুপার এম এন মোর্শেদ।

আশুলিয়ায় গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

আশুলিয়ায় গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

ঢাকার আশুলিয়ায় গ্যাস বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে মাইশা নামের এক শিশু নিহত হয়েছে। আজ (বুধবার, ১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আশুলিয়ার ঢাকা কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে এ ঘটনা ঘটে।

পিকনিকের কথা বলে শিক্ষার্থীকে গণধর্ষণ-ভিডিও; গণ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গ্রেপ্তার

পিকনিকের কথা বলে শিক্ষার্থীকে গণধর্ষণ-ভিডিও; গণ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিকনিকের কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। আজ (বুধবার, ৩ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে আশুলিয়া থানায় আনা হয়। এর আগে গতকাল ২ ডিসেম্বর আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ২ ডিসেম্বর

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ২ ডিসেম্বর

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ২ ডিসেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (বুধবার, ২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ায় ৭ জনকে হত্যা ও ৬ মরদেহ পোড়ানো মামলার শেষ দিনের সাক্ষ্যগ্রহণ হয়।

আশুলিয়া হত্যাকাণ্ড: রাজসাক্ষীর জেরা চলাকালে ট্রাইব্যুনালে হট্টগোল

আশুলিয়া হত্যাকাণ্ড: রাজসাক্ষীর জেরা চলাকালে ট্রাইব্যুনালে হট্টগোল

আশুলিয়ার মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী পুলিশের সাবেক এসআই শেখ আবজালুল হকের জেরাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে আসামিপক্ষ ও প্রসিকিউশনের মধ্যে তীব্র হট্টগোলের ঘটনা ঘটেছে।

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় করা মামলায় ১৬তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

জুলাই গণঅভ্যুত্থানে সাতজনকে হত্যার অভিযোগ: ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই গণঅভ্যুত্থানে সাতজনকে হত্যার অভিযোগ: ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার অভিযোগের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজ।

জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে: ধর্ম উপদেষ্টা

জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে: ধর্ম উপদেষ্টা

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ না করলেও পরেও অংশ নেয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ (শুক্রবার, ১৭ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ার বাইপাইলে সাভার বন বিহারে বৌদ্ধদের কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান।

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার বিচার শুরু

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার বিচার শুরু

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার বিচার শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২১ আগস্ট) অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় রাজসাক্ষী হতে আবেদন করেছেন পুলিশ সদস্য আফজালুল হক। এরইমধ্যে পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ দম্পতি

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ দম্পতি

আশুলিয়ার গোহাইলবাড়ি বটতলা এলাকায় গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে এক দম্পতি দগ্ধ হয়েছেন। গতকাল (রোববার, ২৭ জুলাই) দিবাগত রাতে নজরুল ইসলামের ভাড়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের নাম মিন্টু মিয়া ও লিপি আক্তার। দুজনেই স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।