উগান্ডা
ব্রাজিলে ২ জনের শরীরে মিললো ইবোলা সংক্রমণের উপসর্গ

ব্রাজিলে ২ জনের শরীরে মিললো ইবোলা সংক্রমণের উপসর্গ

ব্রাজিলে দুইজনের শরীরে প্রাণঘাতী ইবোলা সংক্রমণের উপসর্গ পাওয়া গেছে। সম্ভাব্য আক্রান্তরা ব্রাজিলের দুই বৃহত্তম শহর সাও পাওলো ও রিও ডি জেনিরোতে অবস্থান করছেন।

ইবোলা আতঙ্কে সীমান্ত যোগাযোগ বন্ধ উগান্ডার

ইবোলা আতঙ্কে সীমান্ত যোগাযোগ বন্ধ উগান্ডার

মরণব্যাধি ভাইরাস ইবোলায় আক্রান্ত হয়ে কঙ্গো ও উগান্ডায় প্রাণহানি এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় দেড়শো জনে। আর এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এরইমধ্যে, কঙ্গো উত্তরপূর্বাঞ্চলীয় রুয়ামপারা শহরে এক ইবোলা রোগীর দাফন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিক্ষোভাকারীরা চিকিৎসা নেয়ার তাঁবুতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্ষুব্ধ জনতাদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এদিকে ইবোলা সংক্রমণের কারণে সীমান্তবর্তী ফেরি, আন্তঃসীমান্ত বাস ও বিমান চলাচল সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে উগান্ডা।

কঙ্গোতে ইবোলায় ১৩১ জনের মৃত্যু; আন্তর্জাতিক জরুরি অবস্থা জারি

কঙ্গোতে ইবোলায় ১৩১ জনের মৃত্যু; আন্তর্জাতিক জরুরি অবস্থা জারি

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে এই সংক্রমণে এখন পর্যন্ত অন্তত ১৩১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ৫১৩ জনেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কঙ্গোয় ইবোলা প্রাদুর্ভাব: বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা

কঙ্গোয় ইবোলা প্রাদুর্ভাব: বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দেশটির ইতুরি প্রদেশে এখন পর্যন্ত ২৪৬ জন এই ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে, যার মধ্যে মৃত্যু হয়েছে অন্তত ৮০ জনের। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কঙ্গোতে প্রাণঘাতী ইবোলা ভাইরাসে মৃত্যু কমপক্ষে ৬৫ জনের

কঙ্গোতে প্রাণঘাতী ইবোলা ভাইরাসে মৃত্যু কমপক্ষে ৬৫ জনের

গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে নতুন করে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। শেষ খবর পাওয়া পর্যন্ত এই মরণব্যাধিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬৫ জনের। আক্রান্ত হয়েছে ২৪৬ জন। প্রতিবেশী রাষ্ট্র উগান্ডাতেও শনাক্ত হয়েছে ইবোলা রোগী। ছড়িয়ে পড়তে পারে সুদানেও।

ইরান যুদ্ধে জেতাতে ইসরাইলের পাশে উগান্ডা

ইরান যুদ্ধে জেতাতে ইসরাইলের পাশে উগান্ডা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের পরাজয় বা ধ্বংসের সম্ভাবনা দেখা দিলে দেশটির পক্ষে যুদ্ধে যোগ দেবে উগান্ডা।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করলো উগান্ডা

প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করলো উগান্ডা

প্রেসিডেন্ট নির্বাচনের দুইদিন আগে উগান্ডায় ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও সীমিত করা হয়েছে মোবাইল নেটওয়ার্ক। দেশটির নির্বাচন অফিস জানায়, গুজব ও সম্ভাব্য ঝুঁকি রোধে সিদ্ধান্তটি নেয়া হয়েছে।

মামদানির জয়ে উচ্ছ্বসিত উগান্ডাবাসী

মামদানির জয়ে উচ্ছ্বসিত উগান্ডাবাসী

নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি জন্মসূত্রে উগান্ডার নাগরিক। তার এ জয়ে উচ্ছ্বসিত উগান্ডাবাসী। উগান্ডার তরুণদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছেন মামদানি। তাকে উগান্ডার রাজনীতির প্রতীক হিসেবেও বর্ণনা করছেন অনেকেই।

উগান্ডায় চার গাড়ির সংঘর্ষে ৪৬ জনের প্রাণহানি

উগান্ডায় চার গাড়ির সংঘর্ষে ৪৬ জনের প্রাণহানি

উগান্ডায় মহাসড়কে চারটি গাড়ির সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। শুরুতে পুলিশ ৬৩ জন নিহতের কথা জানালেও পরে এ সংখ্যা কমিয়ে ৪৬ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

অ্যাগনেস নামবোজা: উগান্ডার পাহাড়ে মানবতার প্রতীক নারী

অ্যাগনেস নামবোজা: উগান্ডার পাহাড়ে মানবতার প্রতীক নারী

দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে গ্রামবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ছুটে যান অ্যাগনেস নামবোজা নামে একজন নারী। প্রায় এক দশক ধরে উগান্ডার এ নারী স্বাস্থ্যকর্মী গ্রামবাসীর জন্য সরবরাহ করে যাচ্ছেন জীবনরক্ষাকারী ওষুধ। সম্প্রতি ধনকুবের বিল গেটসের ‘গেটস নোটসে’ লাইভ সেভিং হিরো হিসেবে আখ্যা পেয়েছেন তিনি। সীমাবদ্ধতা থাকলেও, গ্রামবাসীর প্রাণ রক্ষায় কাজ করে যেতে চান নামবোজা।

উগান্ডায় ভূমিধসে দুই শিশুসহ ১২ জনের মরদেহ উদ্ধার

উগান্ডায় ভূমিধসে দুই শিশুসহ ১২ জনের মরদেহ উদ্ধার

উগান্ডার রাজধানী কাম্পালায় ভূমিধসে দুই শিশুসহ এখন পর্যন্ত অন্তত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছে।

উগান্ডাকে বড় ব্যবধানে হারিয়েছে উইন্ডিজ

উগান্ডাকে বড় ব্যবধানে হারিয়েছে উইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবাগত দল উগান্ডা। নিজেদের প্রথম আসরে তেমন কিছু হারানোর নেই বললেই চলে দলটির। কিন্তু সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জায় নিশ্চয়ই ডুবতে চায়নি ব্রায়ান মাসাবার দল। ক্যারিবীয়দের বিপক্ষে মাত্র ৩৯ রানেই গুটিয়ে গেছে পূর্ব আফ্রিকার দেশটি। এক দশক আগে সমান ৩৯ রানে শ্রীলঙ্কার বিপক্ষে অলআউট হয়েছিল নেদারল্যান্ডস।