চার দশক ধরে উগান্ডার প্রেসিডেন্টের দায়িত্বভার সামলাচ্ছেন ৮১ বছর বয়সী ইয়োয়েরি মুসেভেনি।
এবারের নির্বাচনে সপ্তম মেয়াদে ক্ষমতায় আসতে ভোটে লড়বেন তিনি। তবে মুসেভেনির বিরুদ্ধে বিরোধীমত দমনের অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইওলের মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউটর
এরইমধ্যে কয়েকশো বিরোধী কর্মীকে আটক করেছে উগান্ডা পুলিশ। এছাড়াও প্রেসিডেন্টের প্রধান প্রতিদ্বন্দ্বী ববি ওয়াইনের নির্বাচনি জনসভায় বেশ কয়েকবার হামলার ঘটনাও ঘটেছে।





