
জামালপুরে এলপিজির তীব্র সংকট, বাড়তি দামে সিলিন্ডার বিক্রি
জামালপুরে দেখা দিয়েছে এলপিজির তীব্র সংকট। দুই এক জায়গায় সিলিন্ডার পাওয়া গেলেও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে গ্রাহকদের। এতে ভোগান্তিতে পড়েছেন গ্যাস ব্যবহারকারীরা।

এলপি গ্যাসের ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত সরকারের
বিদ্যমান ব্যবস্থায় এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর পরিশোধ করতে হয়। শিল্পখাত এবং গৃহস্থালি কাজের জন্য অপরিহার্য্য পণ্য এলপি গ্যাসের বাজার স্থিতিশীল এবং জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে সরকার জনস্বার্থে এলপি গ্যাসের ওপর প্রদেয় ভ্যাট কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

এলপিজির দাম কমছে: প্রেস সচিব
খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও কমতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।

দাম বাড়লো এলপিজির, কার্যকর যেদিন
সাধারণ মানুষের রান্নার খরচে নতুন চাপ সৃষ্টি করে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম (12kg LPG cylinder price) ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই ঘোষণা দেন।

৩০ দিনের রান্নার গ্যাস চলবে ৬০ দিন, জেনে নিন কৌশল
বর্তমান বাজারে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে পকেটের টাকা বাঁচাতে এবং পরিবেশের সুরক্ষায় অপ্রয়োজনে গ্যাসের ব্যবহার কমানো জরুরি। গৃহিণীদের জন্য আজ রইল এমন কিছু কার্যকরী টিপস, যা মেনে চললে আপনার ৩০ দিনের রান্নার গ্যাস অনায়াসেই ৬০ দিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ
ফেব্রুয়ারি মাসে গৃহস্থালি কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আজ সোমবার (২ ফেব্রুয়ারি)। এক মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির নতুন দাম আজ নির্ধারণ করা হবে।

এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে? আসছে নতুন ঘোষণা
ফেব্রুয়ারি মাসে রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (LPG) দাম বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আগামীকাল (সোমবার, ২ ফেব্রুয়ারি)। এদিন ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য (New Price of LPG) ঘোষণা করা হবে।

বরিশালে তীব্র এলপি গ্যাস সংকট: যানবাহন চালক ও যাত্রীদের চরম ভোগান্তি
বরিশালে তীব্র এলপি গ্যাস সংকট চলছে। দুই থেকে তিন দিন লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না এলপিজিচালিত যানবাহনের চালকরা। এতে বিপাকে পড়েছেন চালকরা, পাশাপাশি যানবাহন সংকটে ভোগান্তি বেড়েছে স্থানীয় যাত্রীদেরও।

অদূরদর্শী পরিকল্পনা-বিনিয়োগ অনীহায় বিদ্যুৎ-জ্বালানি খাতের সংকট কি আরও বাড়লো?
ক্রমেই প্রকট হচ্ছে জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট। হুমকিতে দেশের জ্বালানি নিরাপত্তা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের অদূরদর্শী পরিকল্পনা আর বিনিয়োগ অনীহার কারণেই ঘনিভূত হচ্ছে এ সংকট। পরিস্থিতি সামাল দিতে তাই অভিজ্ঞ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরামর্শ নেয়ার আহ্বান জ্বালানি বিশেষজ্ঞদের।

এলপিজি আমদানির অনুমতি দিলো সরকার
দেশে চলমান সংকট ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপি আমদানির অনুমতি পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। জি টু জি ভিত্তিতে এলপিজি আমদানির জন্য গতকাল (রোববার, ১৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রায়ত্ত এ সংস্থাকে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

এলপিজি সংকটে বিপর্যয়ের মুখে চট্টগ্রামের পরিবহন খাত
সারা দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) স্টেশনগুলোতে দেখা দিয়েছে গ্যাসের সংকট, গ্যাস না পেয়ে ফেরত যাচ্ছেন চালকরা। এতে ভোগান্তি বাড়ছে চালকসহ যাত্রীদের।

বিইআরসি চেয়ারম্যানের আশ্বাসে এলপিজি সরবরাহ বন্ধের কর্মসূচি প্রত্যাহার
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানের আশ্বাসের পর এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের কর্মসূচি প্রত্যাহার করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) রমনার বিইআরসি অডিটোরিয়ামে বৈঠক শেষে এ ঘোষণা দেন ব্যবসায়ীরা।