ওমান
হরমুজ প্রণালি নিয়ে চাপে ওমান; ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নারাজ মাসকাট

হরমুজ প্রণালি নিয়ে চাপে ওমান; ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নারাজ মাসকাট

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা প্রবল চাপ মোকাবিলা করছে ওমান। দীর্ঘদিনের মার্কিন মিত্র হওয়া সত্ত্বেও ওমান স্পষ্ট করেছে যে, তারা কেবল আন্তর্জাতিক আইন মেনে এই কৌশলগত জলপথটি ব্যবস্থাপনার বিষয়েই তেহরানের সঙ্গে আলোচনা করছে। মূলত জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও)-এর পরামর্শ অনুযায়ী একটি টেকসই নিয়ম চালুর লক্ষ্যে এই তৎপরতা চালানো হচ্ছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা; ওমানকে চাপের মুখে না পড়ার আহ্বান

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা; ওমানকে চাপের মুখে না পড়ার আহ্বান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ‘হরমুজ প্রণালি’ নিয়ে নতুন করে উত্তেজনার মধ্যে ইরান জানিয়েছে, এই রুট বা পথের ওপর সার্বভৌমত্বের অধিকার কেবল ইরান এবং ওমানের রয়েছে। আজ (সোমবার, ১ জুন) ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবিয়াবাদি এ মন্তব্য করেন।

ট্রাম্পের ওমানকে ‘উড়িয়ে দেয়ার’ হুমকিতে অস্বস্তিতে আন্তর্জাতিক মহল

ট্রাম্পের ওমানকে ‘উড়িয়ে দেয়ার’ হুমকিতে অস্বস্তিতে আন্তর্জাতিক মহল

অন্যদেশকে হুমকি দেয়া কিংবা আক্রমণ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বভাবজাত আচরণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি হরমুজ প্রণালি ইস্যুতে ওমানকে উড়িয়ে দেয়া হবে- ট্রাম্পের এমন হুমকি নিয়ে অস্বস্তিতে আন্তর্জাতিক মহল। কারণ মার্কিন প্রেসিডেন্টের এ হামলার হুমকি শুধু কয়েকটি দেশের বিষয় নয় বরং পুরো বিশ্বের মানুষের নিরাপত্তা সঙ্গে জড়িত।

হরমুজ প্রণালিতে স্থায়ী ‘টোল’ চালুর পরিকল্পনা ইরানের; মানছে না যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে স্থায়ী ‘টোল’ চালুর পরিকল্পনা ইরানের; মানছে না যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর স্থায়ীভাবে শুল্ক বা ‘টোল’ ব্যবস্থা চালুর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান। এই পদক্ষেপের মাধ্যমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটির ওপর নিজেদের আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় তেহরান।

ওমানে গাড়ির ভেতরে মৃত ৪ ভাইয়ের মরদেহ দেশে এসেছে

ওমানে গাড়ির ভেতরে মৃত ৪ ভাইয়ের মরদেহ দেশে এসেছে

ওমানের দক্ষিণ আল বাতিনাহর মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতরে রহস্যজনক মৃত্যুবরণ করা চার প্রবাসী ভাইয়ের মরদেহ দেশে এসে পৌঁছেছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ (মঙ্গলবার, ১৯ মে) রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ এসে পৌঁছায়।

ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

ওমানে একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাংলাদেশি চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল (বুধবার, ১৩ মে) রাতে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। ওমানের চট্টগ্রাম সমিতির সভাপতি মো. ইয়াসিন চৌধুরী সাংবাদিকদের এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নতুন রুট ‘ঝুঁকিপূর্ণ’; সতর্ক করলো ইরান

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নতুন রুট ‘ঝুঁকিপূর্ণ’; সতর্ক করলো ইরান

হরমুজ প্রণালিতে ওমান অংশের জলপথ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি করা নতুন বাণিজ্য পথকে ‘পাথুরে, অগভীর ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরান ও ওমানের মধ্যবর্তী এই কৌশলগত জলপথটি তেহরানের কার্যকর নিয়ন্ত্রণে থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চড়ছে এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধ বন্ধে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন আব্বাস আরাঘচি: প্রেস টিভি

যুদ্ধ বন্ধে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন আব্বাস আরাঘচি: প্রেস টিভি

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর আলবুসাইদির সঙ্গে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ রোববার ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের সঙ্গে বৈঠকের পরও জিসিসি সম্মেলনে নেই ওমান

ইরানের সঙ্গে বৈঠকের পরও জিসিসি সম্মেলনে নেই ওমান

সৌদি আরবে অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) জরুরি শীর্ষ সম্মেলনে ওমানের প্রতিনিধিদলের অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের সহকারী অধ্যাপক আবদুল্লাহ বান্দর আল-এতাইবি এই সম্মেলনকে এই অঞ্চলের জন্য একটি ‘বিঘ্নিত ও ধোঁয়াশাপূর্ণ’ পর্যায় হিসেবে অভিহিত করেছেন। আজ জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওমান থেকে পাকিস্তানের পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

ওমান থেকে পাকিস্তানের পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

ওমানের রাজধানী মাস্কাট সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পুনরায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

সংলাপে গুরুত্ব দেয়ার আহ্বান ওমানের সুলতানের; আরাঘচির মাস্কাট সফর

সংলাপে গুরুত্ব দেয়ার আহ্বান ওমানের সুলতানের; আরাঘচির মাস্কাট সফর

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সামরিক তৎপরতার বদলে সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। মাস্কাটে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক বৈঠকে তিনি এই মনোভাব ব্যক্ত করেন। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (রোববার, ২৬ এপ্রিল) এ তথ্য জানায়। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওমান সফর শেষে আবারও পাকিস্তানে ফিরবেন আরাঘচি

ওমান সফর শেষে আবারও পাকিস্তানে ফিরবেন আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বর্তমানে ওমান সফরে রয়েছেন। ওমান সফর শেষ করে তিনি পুনরায় পাকিস্তানে ফিরে আসবেন বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি মেহের নিউজ এজেন্সি। এরপর তার রাশিয়া সফরের কথা রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।