কক্সবাজার
চকরিয়ায় লিচুর বিচি গলায় আটকে ১ শিশুর মৃত্যু

চকরিয়ায় লিচুর বিচি গলায় আটকে ১ শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় গলায় লিচুর বিচি আটকে ওয়াসেনাত (১) নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১৮ মে) বিকালে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়া ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মারা গেছে বন্য মা হাতি; তবু ছেড়ে যেতে নারাজ ছোট্ট শাবক

মারা গেছে বন্য মা হাতি; তবু ছেড়ে যেতে নারাজ ছোট্ট শাবক

কক্সবাজারের চকরিয়া ও রামু সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় কয়েকদিন ধরে ঘুরে বেড়ানো অসুস্থ এক বন্য মা-হাতির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর পরও মায়ের নিথর দেহ ছেড়ে যায়নি তার ছোট্ট শাবক। মরদেহ ঘিরে ঘণ্টার পর ঘণ্টা অবস্থান নেয় আরও ৮ থেকে ১০টি বন্য হাতির একটি দল। শাবক হাতিটির করুণ ডাকে আবেগঘন হয়ে ওঠে পুরো এলাকা।

কক্সবাজারে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ ১ নারী গ্রেপ্তার

কক্সবাজারে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ ১ নারী গ্রেপ্তার

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। গতকাল (রোববার, ১৭ মে) দিবাগত রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ১৫ হাজার পিস ইয়াবা, বিদেশি বিয়ার ও বাংলা মদ। জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত সিএনজি ও ইজিবাইক।

রামুতে অভিনব কায়দায় ইয়াবা পাচারের চেষ্টা; র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩ নারী

রামুতে অভিনব কায়দায় ইয়াবা পাচারের চেষ্টা; র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩ নারী

কক্সবাজারের রামুতে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেলো এক নারীর!

দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেলো এক নারীর!

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং মাদ্রাসায় ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে চলমান উত্তেজনার জেরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ছৈয়দা বেগম (৪৫) রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং ছব্বির আহমদের স্ত্রী।

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি; সশস্ত্র হামলায় প্রাণ গেলো সাবেক ‘জকির গ্রুপ’ সদস্যের

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি; সশস্ত্র হামলায় প্রাণ গেলো সাবেক ‘জকির গ্রুপ’ সদস্যের

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের এলোপাথাড়ি গুলিতে হাসান আহমেদ ওরফে ‘কালা হাসান’ (৪৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পূর্বে ডাকাত বাহিনী ‘জকির গ্রুপের’ সক্রিয় সদস্য ছিলেন।

কক্সবাজারে ডগ ‘হেনরির’ সহায়তায় প্রাইভেট কার থেকে ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারে ডগ ‘হেনরির’ সহায়তায় প্রাইভেট কার থেকে ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদক পাচারের আরেকটি বড় চালান জব্দ করেছে উখিয়া ৬৪ বিজিবি। হোয়াইক্যং চেকপোস্টে বিশেষ তল্লাশিকালে বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ হেনরির সহায়তায় একটি প্রাইভেটকারের বাম্পারের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ৩২ হাজার পিস ইয়াবা। এ ঘটনায় আটক করা হয়েছে প্রাইভেট কারচালক তারেক (২৩) নামে এক যুবককে।

চকরিয়া-পেকুয়ায় বাড়লো হাসপাতালের শয্যা সংখ্যা, মিলবে উন্নত চিকিৎসাসেবা

চকরিয়া-পেকুয়ায় বাড়লো হাসপাতালের শয্যা সংখ্যা, মিলবে উন্নত চিকিৎসাসেবা

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে স্থানীয়দের মতামত-অংশগ্রহণকে গুরুত্ব দিতে সিসিএনএফের আহ্বান

রোহিঙ্গা ইস্যুতে স্থানীয়দের মতামত-অংশগ্রহণকে গুরুত্ব দিতে সিসিএনএফের আহ্বান

রোহিঙ্গা সংকট মোকাবিলায় স্থানীয় জনগণের স্বার্থ, কর্মসংস্থান ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন দাবি জানিয়েছে স্থানীয় সংগঠন সিসিএনএফ। আজ (সোমবার, ১১ মে) সকাল ১১টায় কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটি রোহিঙ্গা ইস্যুতে স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেয়ার আহ্বান জানায়।

টেকনাফে বিদেশি রাইফেল, তাজা গোলা ও ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফে বিদেশি রাইফেল, তাজা গোলা ও ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে বিদেশি রাইফেল, ম্যাগজিন, তাজা গোলা ও বিপুল ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ (সোমবার, ১১ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কক্সবাজারে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু; ৪০ দিনে প্রাণ গেলো ১৭ জনের

কক্সবাজারে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু; ৪০ দিনে প্রাণ গেলো ১৭ জনের

কক্সবাজার জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে হাম-উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন নতুন নতুন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। এরই মধ্যে হাম-উপসর্গে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মাত্র ৪০ দিনের ব্যবধানে জেলায় এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।