
কানাডায় বন্দুক হামলায় পুলিশসহ নিহত অন্তত ৩
কানাডার মন্ট্রিয়লে বন্দুক হামলায় এক পুলিশসহ নিহত হয়েছে কমপক্ষে তিনজন। গুরুতর আহত হয়েছেন আরও এক পুলিশ কর্মকর্তা। তবে তিনি এখন শঙ্কামুক্ত আছেন জানা গেছে।

বিশ্বকাপে কানাডার ৬ গোল; বড় জয় সুইজারল্যান্ডের
গেল বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিলো এবারের সহ-আয়োজক কানাডা। বি গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। এর আগে, দিনের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে রুখে দিয়ে শেষ সময়ের পেনাল্টিতে ১-১ গোলে ড্র করেছে দক্ষিণ আফ্রিকা।

ফিফা বিশ্বকাপ: গ্রুপপর্বের দ্বিতীয় ধাপের খেলা শুরু আজ
এবারের বিশ্বকাপে ১২টি গ্রুপের সব দলই খেলে ফেলেছে একটি করে ম্যাচ। দলগুলোর দ্বিতীয় ম্যাচ শুরু হবে আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) থেকেই। এর মধ্যে আজ মাঠে নামছে আটটি দল।

কানাডায় বিশ্বকাপ, ফুটবলের রঙে যেন লাতিনের আবহ
আয়োজক দেশ কানাডা। কিন্তু বিশ্বকাপ আবহে মনে হচ্ছে যেন ছোট্ট এক লাতিন আমেরিকা। বাঙালিদের আড্ডাস্থল, কফিশপ কিংবা পথঘাট- সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু মেসি বনাম সাম্বা ফুটবল। বিশ্বকাপ ঘিরে বিদেশি দর্শকের ঢলও নেমেছে কানাডাজুড়ে।

ইরান–যুক্তরাষ্ট্র সমঝোতা একটি ‘গেমচেঞ্জার’: কানাডার প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে বৈরিতা অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটিকে (এমওইউ) একটি ‘গেমচেইঞ্জার’ বা মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে বর্ণনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি মনে করেন, এই সমঝোতা শুধু মধ্যপ্রাচ্যের জন্যই নয়, বরং বিশ্বনেতাদের ইউক্রেন পরিস্থিতির দিকে নতুন করে নজর দেয়ার সুযোগ করে দেবে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বকাপে নতুন বিতর্ক হাইড্রেশন ব্রেক, নষ্ট হচ্ছে মোমেন্টাম!
চলতি ফুটবল বিশ্বকাপ আসর শুরুর আগে যুক্তরাষ্ট্রকে নিয়ে ভিসা নীতিসহ মাঠের বাইরের নানা বিষয়ে হয়েছে সমালোচনা। তবে এবার তার সঙ্গে যুক্ত হলো মাঠের খেলায় নতুন বিতর্ক। খেলার দুই অর্ধেই দেয়া হচ্ছে হাইড্রেশন ব্রেক। এই সময়ের তিন মিনিটের বিরতিতে খেলার মোমেন্টাম নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন ফুটবল বিশেষজ্ঞরা।

বিশ্বকাপের তৃতীয় জমকালো অনুষ্ঠান যুক্তরাষ্ট্রে
ফুটবল বিশ্বকাপের তৃতীয় জমকালো অনুষ্ঠান হলো যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ সময় আজ (শনিবার, ১৩ জুন) ভোর ৫টায় শুরু হয় মার্কিন মুলুকের বিশ্বকাপের উদ্বোধন। যেখানে পারফর্ম করেছেন আমেরিকার বিখ্যাত সব তারকারা।

ঘরের মাঠে শুরুটা রাঙাতে ব্যর্থ কানাডা; বসনিয়ার বিপক্ষে সমতায় সমাপ্তি
ফিফা বিশ্বকাপ
ফুটবল বিশ্বকাপে এবারের আসরের তৃতীয় ম্যাচে ঘরের মাঠে খেলতে নেমে হোঁচট খেয়েছে কানাডা; বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। ম্যাচ শুরুর ২১ মিনিটেই ১-০ গোলে পিছিয়ে পড়লে চাপে পড়ে কানাডা। গোল মিসের মহড়ার দিনে বদলি নামা লড়িনের গোলে সন্তুষ্টির ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

মেক্সিকোর পর কানাডায় বর্ণিল আয়োজনে শুরু বিশ্বকাপ যাত্রা
মেক্সিকোর পর জমজমাট আয়োজন দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান সারলো আরেক স্বাগতিক দেশ কানাডা। যেখানে মঞ্চ মাতিয়েছেন বলিউড তারকা নোরা ফাতেহী, বাংলাদেশের সঞ্জয় থেকে শুরু করে বিশ্ববিখ্যাত তারকারা।

ঘরের মাঠে ইতিহাস গড়ার অপেক্ষায় কানাডা, মুখোমুখি বসনিয়া
ফিফা বিশ্বকাপের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে সহ-আয়োজক কানাডার বিপক্ষে খেলতে নামছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে একটিতেও জয় না পাওয়া কানাডার লক্ষ্য ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে প্রথম জয়ের স্বাদ। অন্যদিকে ইতালিকে হারিয়ে বিশ্বকাপ খেলতে আসা বসনিয়ার লক্ষ্য শুভসূচনা।

সোমালিয়ার রেফারি ওমরকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেয়নি ট্রাম্প প্রশাসন
সোমালিয়ার ফুটবল রেফারি ওমর আরতানকে নিজেদের দেশে ঢুকতে দেয়নি যুক্তরাষ্ট্র। সন্ত্রাসীদের সঙ্গে সংযোগ আছে এমন তকমা দিয়ে দেশে ফেরত পাঠায় ট্রাম্প প্রশাসন।

বিশ্বকাপ ঘিরে কানাডায় উৎসবের আমেজ, উচ্ছ্বসিত বাংলাদেশি কমিউনিটি
ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মাততে প্রস্তুত আয়োজক দেশ কানাডা। বাংলাদেশি কমিউনিটিতে বিশ্বকাপ ঘিরে বিরাজ করছে আনন্দ উদ্দীপনা। এরই মধ্যে বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করা হয়েছে। কেউ কেউ আবার যাচ্ছেন মাঠে বসেই খেলা উপভোগ করতে। তবে টিকিটের চড়া মূল্যে হতাশ অনেকেই।