
এশিয়ান গেমসে আফগানদের হারিয়ে নেপালের চমক
এশিয়ান গেমসের ক্রিকেটে অঘটনের শিকার আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাছে ৫ উইকেটে হেরেছে আফগানরা।

৩ অক্টোবর শুরু এনসিএল
আগামী ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৬তম আসর। দেশের ৮ বিভাগ অংশ নেবে ৭ রাউন্ডের সূচিতে।

আর্থিক সংকটে উইন্ডিজ ক্রিকেট আকাশে ‘কালো মেঘ’
আর্থিক সংকটের কারণে খেলোয়াড়দের বেতন কমানোর ঘোষণা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেইসঙ্গে ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের চুক্তির মেয়াদও কমানো হয়েছে। একইসঙ্গে নারী এবং পুরুষ ক্রিকেট মিলিয়ে কমানো হয়েছে ঘরোয়া দুইটি প্রতিযোগিতা। একের পর এক উইন্ডিজ ক্রিকেটে এমন ঘটনা যেন দিচ্ছে তাদের ক্রিকেট আকাশে কালো মেঘের বার্তা। আর এ সবকিছু তাদের দেশের ক্রিকেটে কতটা প্রভাব ফেলে তাই এখন দেখার অপেক্ষা।

আফগানিস্তান টেস্টের আগে প্রস্তুতির ছক; নজরে এশিয়ান গেমসও
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সামনে রেখে ৬ দিনের স্কিল ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের লম্বা সময় ব্যাটিং এবং বোলিং স্পেলের জন্য তৈরি করতে চাইছেন কোচিং প্যানেল। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের দেখে প্রথম দিনে ইতিবাচক মন্তব্যই করলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। সেইসঙ্গে জানালেন জাপানে এশিয়ান গেমসের প্রস্তুতির কথাও।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মার্ক উডের
ইনজুরির কাছে হার মেনে থামতে হলো ইংল্যান্ডের পেসার মার্ক উডকে। ৩৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই গতিতারকা।

টানা ব্যাটিং ব্যর্থতার পর নারী দল নিয়ে নতুন করে ভাবছে বিসিবি
এশিয়ান গেমস শেষেই নারী দলের কোচিং প্যানেলে আসতে যাচ্ছে পরিবর্তন। ধারাবাহিক ব্যর্থতায় ব্যাটিং বিভাগ নিয়েও নতুন করে ভাবছে বিসিবি। সামনে ব্যস্ত সূচির আগে নতুন করে দল গোছাতে চায় বোর্ড।

নারী ক্রিকেটার বের করতে বিসিবির মহাপরিকল্পনায় ঘরোয়া ক্রিকেট
নারী জাতীয় দলের পাইপলাইন শক্তের পাশাপাশি নতুন ক্রিকেটার বের করে আনতে ঘরোয়া ক্রিকেট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মহাপরিকল্পনা। আগামী কয়েক মাসে স্কুল ক্রিকেট থেকে শুরু করে বয়সভিত্তিক হয়ে সিনিয়র দল নিয়ে নানা স্তরের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে ক্রিকেট বোর্ড। যার মাধ্যমে নারী দলের জন্য নতুন মুখ পাওয়ার বিশ্বাস বিসিবির।

পাকিস্তানের বিপক্ষে হেরে খালি হাতেই ফিরলো বাংলাদেশ
এশিয়ান গেমস নারী ক্রিকেট
এশিয়ান গেমসে নারী ক্রিকেট ইভেন্টে ব্রোঞ্জ পদকও পেলো না বাংলাদেশ। পাকিস্তানের দেয়া ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১৪ রানে থামে নিগার সুলতানা জ্যোতির দল, টাইগ্রেসদের হার ৩১ রানে।

এশিয়ান গেমসে ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা
এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টে ভারতের কাছে ১১৪ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এই হারের পর আরও একবার স্বর্ণপদকের লড়াই থেকে ছিটকে গেল জ্যোতির দল।

এশিয়ান গেমস: হকি-ক্রিকেট-কারাত সবখানেই ব্যর্থ বাংলাদেশ
এশিয়ান গেমসে ব্যর্থ এক দিন পার করেছে বাংলাদেশ। হকি, ক্রিকেট কিংবা কারাতে সবখানেই ছিলো ব্যর্থতা।

সেমিফাইনালে ফের ভারত; কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ নারী দল
এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসের সেমিফাইনালেও শক্তিশালী ভারতকে পাচ্ছে বাংলাদেশ নারী দল।

বিপিএলে দুর্নীতির অভিযোগ; তদন্তে নতুন করে দু’জন সাময়িক নিষিদ্ধ
বিপিএলে দুর্নীতির অভিযোগের তদন্তে আবারও সামনে এলো নতুন দুই নাম। ১১তম ও ১২তম আসরের সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকে সাময়িক নিষিদ্ধ করেছে বিসিবি। অভিযোগের মধ্যে আছে ম্যাচের ফল বা গতিপথ প্রভাবিত করার চেষ্টা, তথ্য গোপন এবং তদন্তে অসহযোগিতার মতো গুরুতর বিষয়। তবে অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত এটিকে চূড়ান্ত অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই।