
বাঁশ বাগানে পানির ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল; প্রশাসনের হাতে ধরা
নাটোরের সিংড়ায় বাঁশ ঝাড়ের ভেতর মাটির নিচে মিলেছে ১০ হাজার লিটার ডিজেল। আজ (শনিবার, ৭ মার্চ) বিভিন্ন পেট্রোল পাম্পে উপজেলা প্রশাসনের আকস্মিক অভিযানে এ বিপুল পরিমাণে ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে প্রশাসন।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হিলিতে দুই কারখানায় জরিমানা
হিলিতে লাইসেন্স বিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে দুই কারখানায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (বুধবার, ৪ মার্চ) দুপুরে উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা।

শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শেরপুরের নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য তৈরির অভিযোগে আলিফ ফুড অ্যান্ড বেকারি ও মিথিলা আইসক্রিম অ্যান্ড ফুড প্রোডাক্ট নামের দুই প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা আর্থিক জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

মৌলভীবাজারে ‘বেঙ্গল সুইট ফুড’ প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা
মৌলভীবাজারে বিশুদ্ধ খাদ্য আদালতে ‘বেঙ্গল সুইট ফুড’ প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্তের পরিপ্রেক্ষিতে, এ দণ্ড ও জরিমানা প্রদান করা হয়।

কাপ্তাইয়ে তিন দোকানে ভোক্তা অধিকারের জরিমানা
রাঙামাটির কাপ্তাইয়ে বিভিন্ন অপরাধে তিন দোকানদারকে সাত হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) দুপুরে কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন রাঙামাটি জেলা ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেবনাথ।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে আমির হামজাকে জরিমানা
কুষ্টিয়ায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দু’টি মামলায় কুষ্টিয়া-৩ সদর আসনের জামায়াত প্রার্থী ও ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে তিন দিন করে মোট ছয় দিনের কারাদণ্ডের আদেশও দেয়া হয়।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে সারজিস আলমকে জরিমানা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে রাত ৮টার পরে নির্বাচনি পথসভা করায় পঞ্চগড়-১ আসনের শাপলা কলির প্রার্থী সারজিস আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) এ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মানিকগঞ্জে এলপিজির অবৈধ মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
মানিকগঞ্জ পৌরসভার লঞ্চঘাট এলাকায় শুধু ট্রেড লাইসেন্সের আড়ালে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত ও সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত পাঁচশো থেকে ছয়শো টাকা বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা, ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখালেন রুমিন ফারহানা
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ করা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষের এক ব্যক্তিকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখিয়েছেন বিএনপির বহিষ্কৃত এ নেত্রী।

বান্দরবানে কৃত্রিম গ্যাস সংকট: অবৈধ মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা
গোপনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা শহরের বনরূপা এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. আরমান ভূইয়া।

শেরপুরে ৭ ইটভাটায় অভিযান, ২২ লাখ টাকা জরিমানা
শেরপুরে সাত অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ (রোববার, ২১ ডিসেম্বর) দিনব্যাপী নকলা উপজেলায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইটভাটার ৭ স্বত্বাধিকারীকে মোট ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় একইসঙ্গে ইটভাটাগুলোর সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

চট্টগ্রামে অনুমোদনহীন কারখানায় র্যাবের অভিযান, ১২ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের কদমতলীতে অনুমোদনহীন বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকা জরিমানা করেছে র্যাব ও বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট। একইসঙ্গে বিএসটিআইয়ের লাইসেন্স না পাওয়া পর্যন্ত কারখানাটির কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশও দেয়া হয়েছে।