
জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু, নিউ ইয়র্ক সফর এড়িয়ে ওয়াশিংটনে শি জিনপিং
মধ্যপ্রাচ্য সংঘাত, ইউক্রেন যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন বিশ্বনেতারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক বিশ্বব্যবস্থা যখন চরম চাপের মধ্যে রয়েছে, তখন জাতিসংঘের এই সম্মেলনে যোগ দিতে বিশ্বজুড়ে প্রায় ১৩০ জন রাষ্ট্র ও সরকারপ্রধান নিউ ইয়র্কে একত্র হচ্ছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন দুই রাজনৈতিক নেতা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে দুই রাজনৈতিক নেতা নিউ ইয়র্ক যাবেন। তারা হলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এছাড়া সফরসঙ্গী হিসেবে থাকবেন অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পর্যটনমন্ত্রী ও আইনমন্ত্রী।

জাতিসংঘে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং ২৫ সেপ্টেম্বর দেশে ফিরবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরবেন তিনি।

গ্রিনল্যান্ডে মার্কিন নিরাপত্তা উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্র-ডেনমার্কের নতুন সমঝোতা
গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে নতুন সমঝোতায় যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি ঘিরে তৈরি কূটনৈতিক বিরোধের মধ্যেই এ চুক্তিতে পৌঁছেছে দেশ দু’টি। তবে চুক্তির পূর্ণাঙ্গ লিখিত নথি এখনও প্রকাশ করা হয়নি। অবশ্য এ চুক্তির মধ্য দিয়ে গ্রিনল্যান্ডে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও প্রতিরক্ষা কার্যক্রম চালানোর অধিকার প্রতিষ্ঠিত হলো বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

আকাশে ‘শত্রুভাবাপন্ন’ হামলার শঙ্কা; রিয়াদে জরুরি সতর্কতা জারি করলো সৌদি
আকাশে ‘শত্রুভাবাপন্ন’ সামরিক হামলার আশঙ্কায় রাজধানী রিয়াদসহ দেশজুড়ে জরুরি লাল সতর্কতা জারি করেছে সৌদি আরব। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে নতুন করে সংঘাত বৃদ্ধির পর রিয়াদে এটিই প্রথম এ ধরনের বড় সতর্কতা। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে বিএনপি। তবে চূড়ান্ত মনোনয়নের সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। এরমধ্যেই ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর বিবেচনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও, এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান তিনি। অন্যদিকে, হুথি বিরোধী লড়াইয়ে সৌদি আরবকে সামরিক সহায়তায় ট্রাম্পের অস্বীকৃতির পর এবার বেইজিংয়ের হস্তক্ষেপ চেয়েছে রিয়াদ। ইয়েমেনি ও সৌদি বাহিনীর সঙ্গে হুথি বিদ্রোহীদের পাল্টাপাল্টি হামলাও অব্যাহত রয়েছে।

ইরানের স্কুলে মার্কিন হামলায় ১২০ শিশুর মৃত্যু যুদ্ধাপরাধের শামিল: জাতিসংঘ
গত ফেব্রুয়ারিতে ইরানে চালানো মার্কিন সামরিক হামলাকে যুদ্ধাপরাধের শামিল বলে উল্লেখ করেছে জাতিসংঘের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন (তথ্য অনুসন্ধান দল)। একই সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরানের নেয়া পদক্ষেপকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিহিত করেছে তারা।

জাতিসংঘ অধিবেশনে মাহমুদ আব্বাসের প্রবেশে ফের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা বহাল রেখেছে যুক্তরাষ্ট্র। এর ফলে আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে টানা দ্বিতীয় বছরের মতো যোগ দিতে পারছেন না আব্বাস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সরকারি নয়, নিজস্ব অর্থায়নেই যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর সংবর্ধনার আয়োজন বিএনপির
রাষ্ট্রীয় খরচ নয়, ব্যক্তিগত অর্থায়নেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনা ও সমাবেশ আয়োজন করবে যুক্তরাষ্ট্র বিএনপি। দলের জাতীয় নির্বাহী কমিটর সদস্যের বক্তব্য, সরকারি অর্থের অপচয় রোধে গতানুগতিক ধারা থেকে সরে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও, জাতিসংঘের এই ব্যস্ত কূটনৈতিক যাত্রায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের হাই-প্রোফাইল বৈঠক নিয়েও চলছে জল্পনা।

জাতিসংঘে জলবায়ু পরিবর্তন ইস্যুতে কথা বলবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে তার প্রথম ভাষণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

যুক্তরাষ্ট্রের বাধায় ভিয়েনা সম্মেলনে যেতে পারলেন না ইরানের পরমাণু প্রধান
জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থার বার্ষিক সম্মেলনে যোগ দিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের বাধার মুখে পড়েছেন ইরানের পরমাণু প্রধান।