
জ্বালানি সরবরাহে প্রতিবন্ধকতা দীর্ঘস্থায়ী হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ১.৩ শতাংশ হতে পারে
মধ্যপ্রাচ্য সংঘাতে চলতি বছরে বৈশ্বিক প্রবৃদ্ধির হার কমিয়ে আড়াই শতাংশ নির্ধারণ করেছে বিশ্বব্যাংক। এছাড়া জ্বালানি সরবরাহে চলমান প্রতিবন্ধকতা দীর্ঘস্থায়ী হলে ও আর্থিক বাজার চাপের মুখে পড়লে প্রবৃদ্ধি ১.৩ শতাংশে নামতে পারে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক।

দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য আমদানির অনুমোদন
২০২৬ সালের জুন-আগস্ট মেয়াদে সারা দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

বাংলাদেশ-অ্যাঙ্গোলা জ্বালানি সহযোগিতা আলোচনা শুরু
জ্বালানি সরবরাহ, বিনিয়োগ ও কারিগরি সহযোগিতায় দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে বাংলাদেশ ও অ্যাঙ্গোলা প্রথমবারের মতো উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সংলাপ করেছে। এর মধ্য দিয়ে দু’দেশের সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

হরমুজ প্রণালির গুরুত্ব ধীরে ধীরে কমবে: মার্কিন জ্বালানি সেক্রেটারি
বিশ্ববাজারে তেল ও গ্যাস পরিবহনের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির গুরুত্ব ধীরে ধীরে কমে আসবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের জ্বালানি সেক্রেটারি ক্রিস রাইট। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর পাইপলাইন সক্ষমতা বৃদ্ধির ফলে এই পরিবর্তন আসবে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ধাপে ধাপে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ধাপে ধাপে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (বুধবার, ২২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় (বিধি-৬৮) অংশ নিয়ে তিনি এ কথা জানান। বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান সংসদে এ বিষয়ে নোটিশ উত্থাপন করেন।

হরমুজ প্রণালি পার হতে না পারা জাহাজ ‘জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে: নৌপরিবহনমন্ত্রী
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে বলে দাবি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হলেও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। মন্ত্রী জানান, হরমুজ প্রণালি পার হতে না পারা বাংলাদেশি জাহাজ ‘জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জে ছয় দিন পর শুরু জ্বালানি সরবরাহ; দীর্ঘ লাইনে চালকদের ভোগান্তি
ছয় দিন বন্ধ থাকার পর অবশেষে নারায়ণগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) সকাল থেকে সরবরাহ স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরে এসেছে পরিবহন চালক ও নগরবাসীর মাঝে। তবে দীর্ঘ সময় জ্বালানি সংকটের কারণে নগরীতে দেখা দেয় ভোগান্তি এবং বর্জ্য ব্যবস্থাপনাতেও সৃষ্টি হয় স্থবিরতা।

হরমুজ প্রণালি ঘিরে টানাপোড়েন; শুল্কের হুমকি ট্রাম্পের
ট্রাম্পের হুমকির মুখেও ইরানের সঙ্গে চুক্তি করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করেছে ভারত, পাকিস্তান, ফিলিপিন্সসহ বেশকিছু দেশ। যদিও ট্রাম্প বলছেন, এ প্রণালি দিয়ে চলাচল করা জাহাজ থেকে শুল্ক আদায় করবে যুক্তরাষ্ট্র। জ্বালানি সরবরাহ নিশ্চিতে সম্ভাব্য বিভিন্ন বিকল্প নিয়ে বৈঠক করেছে ওমান ও ইরান। হরমুজ প্রণালি চালুর প্রস্তাবের ওপর আজ ভোট হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। চলমান অস্থিরতার মধ্যে হরমুজ প্রণালি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কাতার। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আঘাত হেনেছে বিশ্ব অর্থনীতিতে।

জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার আগাম প্রস্তুতি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। এই প্রেক্ষাপটে জ্বালানি তেলের সংকটে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় আগাম প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া সরকার। সরকার প্রধান আনোয়ার ইব্রাহিম বিভিন্ন সভা-সেমিনারে নিজেই তুলে ধরছেন সরকারের প্রস্তুতি ও পরিকল্পনা।

সাতক্ষীরায় মোটরসাইকেলের জ্বালানি সরবরাহে নতুন নির্দেশনা
সাতক্ষীরা জেলায় মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল সরবরাহে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। আজ (বুধবার, ২৫মার্চ) বিকেলে জেলা তথ্য অফিস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ইরানের যুদ্ধ পরিস্থিতি: জ্বালানি খাতে ফিলিপিন্সের জরুরি অবস্থা ঘোষণা
ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি খাতের জন্য জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপিন্স। মূলত যুদ্ধের কারণে দেশটির জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন শঙ্কায় এ ঘোষণা দেয়া হয়েছে। খবর রয়টার্সের।

জ্বালানি সরবরাহের জন্য শান্তি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’: ইইউ প্রধান
অস্ট্রেলিয়া সফরকালে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লিয়েন ইরান যুদ্ধের অবসানে সমঝোতার ভিত্তিতে শান্তির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেছেন, চলমান এই সংঘাত নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।