এছাড়া বাংলাদেশে অতিরিক্ত জ্বালানি সরবরাহের বিষয়টি দু’দেশের মধ্যকার চলমান চুক্তির আলোকে বিবেচনা করা হবে বলেও জানান জয়সওয়াল।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি। এছাড়া ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।’
রণধীর জয়সওয়াল বলেন, ‘পাশাপাশি বাংলাদেশে অতিরিক্ত জ্বালানি সরবরাহের বিষয়টি ভারতের অভ্যন্তরীণ চাহিদা, শোধন ক্ষমতা ও ডিজেলের সার্বিক প্রাপ্যতার ভিত্তিতে পর্যালোচনা করা হবে।’





