
‘পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প, শুধু চান হরমুজের স্বাভাবিক পরিস্থিতি’
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন
পারমাণবিক অস্ত্রের অজুহাতে ইরানে যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প; শেষ করবেন হরমুজ প্রণালির জন্য। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন, ইরানের সাথে পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধে ইতি টানতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট। চান শুধু হরমুজের স্বাভাবিক পরিস্থিতি। শর্তসাপেক্ষে হরমুজ খুলে দেয়ার বিষয়ে অনড় ইরানকে কোণঠাসা করতে হামলা নয় বরং অর্থনৈতিক চাপ বাড়াতে চান তিনি। যদিও যুক্তরাষ্ট্র দাবি না মানলে ওমানের সাথে চুক্তি হলেও খুলবে না হরমুজ, স্পষ্ট জানিয়েছে তেহরান।

গাজা ইস্যুতে ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান নেতানিয়াহুর
গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু সাফ জানান, হামাস সত্যিকার অর্থে নিরস্ত্র না হলে গাজা থেকে কোনো ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে না। যদিও ট্রাম্পের দাবি, হামাস অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে। হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, দশ দিন আগে কায়রো বৈঠকে মধ্যস্থতাকারী ও শান্তি পরিষদের প্রতিনিধিদের সঙ্গে একটি ১৫ দফার রোডম্যাপ নিয়ে ঐকমত্যে পৌঁছেছে তারা।

ট্রাম্পের ৪০০ মিলিয়ন ডলারের বলরুম প্রকল্প বন্ধের নির্দেশ আদালতের
হোয়াইট হাউজে ট্রাম্পের ৪০০ মিলিয়ন ডলারের বলরুম প্রকল্পের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছে মার্কিন ফেডারেল আদালত। গতকাল (শুক্রবার, ৮ জুলাই) আপিল বিভাগের ৩ সদস্যের বিচারক বেঞ্চ এ রায় দেন।

ট্রাম্পের এক পোস্টেই কোটি টাকা: ট্রুথ সোশ্যালের পোস্ট বিক্রির তোড়জোড়
বাণিজ্য যুদ্ধ হোক বা সামরিক সংঘাত; মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি কথাই যেন বিশ্ববাজারে আলোড়ন তুলে। আর তাই তার প্রতিটি বক্তব্য যেন মূল্যবান ব্যবসায়ীদের জন্য। আর সেটাকে কাজে লাগিয়ে ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া প্রতিটি পোস্টের বিপরীতে মূল্য ধার্য করতে চাইছে ট্রাম্প মিডিয়া এন্ড টেকনোলজি গ্রুপ। কিন্তু এই উদ্যোগের আইনগত ও নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছেন ট্রাম্প বিরোধীরা।

ইরান ইস্যুতে চাপে ট্রাম্প, বাড়ছে সমালোচনা
ইরান যুদ্ধে কূটনৈতিক ও সামরিক ব্যর্থতার জন্য দেশ ও দেশের বাইরে ঘনিষ্ঠ মিত্রদের ভর্ৎসনা শুনতে হচ্ছে ট্রাম্পকে। গেল ৫ মাস ধরে ইরানকে ধ্বংস করার হুমকি কিংবা চুক্তি করার হুঁশিয়ারি দিয়ে শেষ পর্যন্ত কোনো ক্ষেত্রেই সফল হতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। উল্টো ফাঁকা বুলির কারণে শিকার হয়েছেন উপহাসের। কর্তৃত্বের চূড়ায় বসেও কথা আর কাজের মিল না থাকায় প্রশ্নের মুখে রিপাবলিকান শিবিরের রাজনৈতিক ভবিষ্যতও। বিশ্লেষকদের ধারণা, এসব কারণে প্রেসিডেন্সিয়াল মেয়াদের বাকি ২ বছরের পথচলা সহজ হবে না ট্রাম্পের জন্য।

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি: বারবার হুমকি দিয়েও ব্যর্থ ট্রাম্প
বিশ্ব যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি বা চুক্তির দিকে তাকিয়ে রয়েছে, তখন দুই পক্ষ থেকে আসছে বিপরীতমুখী বার্তা। বিশ্লেষকদের ধারণা, অর্থনৈতিক ও সমুদ পথকে অস্ত্র হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ক্লান্ত করার দীর্ঘ কৌশল নিয়েছে ইরান। এদিকে, ট্রাম্প বারবার হুমকি দিয়ে তা বাস্তবায়নে ব্যর্থ হচ্ছেন।

চুক্তিতে রাজি না হলে ইরানের শিরশ্ছেদ করা হবে: ট্রাম্প
চুক্তিতে রাজি না হলে ইরানের শিরশ্ছেদ করা হবে। যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কোনো আলোচনা চলছে না বলে তেহরানের দাবির প্রতিক্রিয়ায় এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে, ইরানের বন্দরগুলোতে নৌ- অবরোধ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের জাহাজ ও বাহিনীকে টার্গেট করার হুঁশিয়ারি দিয়েছেন শীর্ষ উপদেষ্টা মহসিন রেজাই। হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলের অস্থায়ী জলপথ নির্ধারণে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান। চলমান যুদ্ধের সম্প্রসারণ চায় না বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ট্রাম্পের দাবি— ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু, অস্বীকার করছে তেহরান
বিশ্ব যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি বা চুক্তির দিকে তাকিয়ে রয়েছে, তখন দুই পক্ষ থেকে এলো বিপরীতমুখী বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরানের সঙ্গে চুক্তি আসন্ন এবং নতুন আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে, তেহরান বলছে, তারা কোনো আলোচনায় নেই।

চুক্তি স্বাক্ষরের জন্য এটিই ইরানের ‘শেষ সুযোগ’—ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানকে আবারও হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চুক্তি সই করে ইরানে মার্কিন হামলা এড়ানোর জন্য এটিই ইরানের ‘শেষ সুযোগ’।

ইরানের সঙ্গে নতুন করে আলোচনার ইঙ্গিত ট্রাম্পের, তেহরানের প্রত্যাখ্যান
যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা আলোচনার বিষয়ে ট্রাম্প ইঙ্গিত দিলেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। তবে হরমুজের রুট বিতর্ক নিয়ে ওমানের সঙ্গে ইরানের চলমান আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন আব্বাস আরাঘচি। এর আগে ইরানে পরিকল্পিত হামলা বাতিলের পর, সোমবার দেশটির সঙ্গে নতুন করে আলোচনা শুরুর ইঙ্গিত দেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য আলোচনায় হরমুজ ইস্যুতে সমাধান আসলেও পরমাণু ইস্যুতে ফের মতবিরোধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র-ইরান।

স্পেনে অভিবাসী ঢলকে ঘিরে নতুন বিতর্ক; আলোচনায় ট্রাম্প-নেতানিয়াহু
সেউতায় অভিবাসনপ্রত্যাশীদের আকস্মিক ঢলের পেছনে ট্রাম্প-নেতানিয়াহু কলকাঠি নাড়তে পারেন বলে মনে করেছেন বিশ্লেষকরা। তাদের অভিমত, চলমান মধ্যপ্রাচ্য সংঘাত ও ন্যাটো ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে স্পেনের তিক্ত সম্পর্কের কারণে মরক্কোকে ঢাল হিসেবে ব্যবহার করেছে তেল-আবিব।

শেষ মুহূর্তে ইরানে হামলার পরিকল্পনা বাতিল ট্রাম্পের
দ্রুত চুক্তি বাস্তবায়নের শর্তে একদম শেষ মুহূর্তে ইরান হামলার পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালের পোস্টে মার্কিন প্রেসিডেন্টের দাবি, হরমুজ প্রণালি সচলসহ বেশ কিছু শর্ত অন্তর্ভুক্ত করার আশ্বাস এবং উপসাগরীয় মিত্রদের আহ্বানে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জবাবে ইরানের আইন প্রণেতাদের সাফ বক্তব্য, গালফ অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। আর, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হরমুজ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। এদিকে, জিও নিউজের খবর সৌদি যুবরাজের মধ্যস্থতায় হামলা বন্ধে রাজি হয়েছে ওয়াশিংটন।