
ডিএনসিসির বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও প্রশাসক
রাজধানীর মিরপুর সিরামিক রোড এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) পবিত্র ঈদুল আজহার তারা বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন।

কোরবানির বর্জ্য অপসারণে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন উদ্যোগ
বরাবরের মতো এবারও ঈদের দিনই কোরবানির পশুর বর্জ্য সরাতে বড় প্রস্তুতি নিচ্ছে দুই সিটি করপোরেশন। ঈদের দিন দুপুর ১২টায় শুরু হবে বর্জ্য সংগ্রহ অভিযান এবং মাত্র ৮ ঘণ্টার মধ্যে হাজার হাজার টন বর্জ্য সরানোর লক্ষ্য নেয়া হয়েছে। এজন্য বাড়ানো হয়েছে পরিচ্ছন্নতাকর্মী ও যানবাহনের সংখ্যা। এছাড়া যত্রতত্র আবর্জনার স্তূপ এড়াতে সরবরাহ করা হবে পাটের ব্যাগ।

কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রস্তুত ডিএনসিসির ১৬ হাজার কর্মী
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার কোরবানির পশু বর্জ্য অপসারণে প্রায় ১৬ হাজার কর্মী প্রস্তুত রাখা হয়েছে, যারা মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণে কাজ করবে। এছাড়াও থাকছে কেন্দ্রীয় ও জোনভিত্তিক সমন্বয় বা তদারক সেল।

‘শিশুদের টিকার আওতায় আনতে পুশ নোটিফিকেশন ও মোবাইল বার্তা পাঠানো হবে’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, টিকাদান কার্যক্রম সফল করতে মাঠপর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইনের পাশাপাশি বাসা-বাড়িতে প্রচারণা জোরদার করা হচ্ছে। মোবাইল এসএমএস ও পুশ নোটিফিকেশনের মাধ্যমে অভিভাবকদের কাছে টিকার তথ্য পৌঁছে দেয়ার পরিকল্পনাও রয়েছে। সমন্বিত এ উদ্যোগের ফলে কোনো শিশুই টিকার বাইরে থাকবে না।

২০০ হকার পেলো ‘কিউআর কোড’ যুক্ত স্মার্টকার্ড; স্ক্যান করলেই জানা যাবে ব্যবসাস্থল
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় প্রাথমিক পর্যায়ে প্রায় ২০০ হকারকে পুনর্বাসন করেছে সংস্থাটি। মিরপুর-১০ নম্বর এলাকার হকারদের মিরপুর-১৩ বিআরটিএ কার্যালয়ের বিপরীত পাশে এবং মিরপুর-১ এলাকার হকারদের গাবতলী কাঁচাবাজারে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।

‘বারবার খোড়াখুড়ি কমাতে রাস্তার কাজ শুরুর আগে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানানো হবে’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, একই রাস্তা যেন বারবার খোড়াখুড়ি না করা লাগে এজন্য এখন থেকে আমরা কোনো রাস্তার কাজ শুরুর আগে ওয়াসা, বিটিসিএল, তিতাস গ্যাসসহ অন্যান্য সব সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি পাঠাবো, যেন একবারেই সব প্রতিষ্ঠানের ইউটিলিটি লাইন স্থাপন করে ফেলা যায়।

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী ফুটবলারদের ডিএনসিসির সংবর্ধনা
অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে সাফল্য পাওয়া তরুণ ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। অনুষ্ঠানে অনূর্ধ্ব ২০ ফুটবলারদের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

মশক নিধনে ডিএনসিসির কর্মসূচি; ডেঙ্গু-চিকুনগুনিয়া মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি
পরিবর্তিত বাস্তবতায় মশক নিধনে সপ্তাহের নির্দিষ্ট দিনে কর্মসূচি চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। একইসঙ্গে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান।

পথচারীদের নিরাপত্তায় ফুটপাত দখলমুক্ত করার কাজ শুরু করেছি: ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ঢাকার সড়কে দুর্ঘটনায় নিহতদের অর্ধেকেরও বেশি পথচারী। তাই পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার কাজ শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতা পেলে দ্রুত সময়ে নগরবাসীর জন্য নিরাপদ চলাচলের পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে।

নগরীর সব কাজ সমন্বয়ে করা হবে: ডিএনসিসি প্রধান
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন, নগরের সব কাজ এখন থেকে সমন্বয় করে করা হবে। একই সঙ্গে এসব কাজের রক্ষণাবেক্ষণ করতে জনগণকে আহ্বানও জানিয়েছেন তিনি।

আগারগাঁওয়ে ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রসংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

উত্তরখানে ঈদগাহ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
রাজধানীর উত্তরখানবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উন্মুক্ত হলো আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন ঈদগাহ ও খেলার মাঠ। আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান উত্তরখান মধ্যপাড়া এলাকায় এই নবনির্মিত স্থাপনাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।