আজ (রোববার, ২ আগস্ট) সকালে ডিএনসিসির এসটিএসে কর্মরত পরিচ্ছন্নকর্মীদের ওপর স্থানীয় দুর্বৃত্তরা এ হামলা করে বলে জানা যায়। পরে ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর।
আরও পড়ুন:
ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনা দেন।
একইসঙ্গে ভবিষ্যতে যাতে দায়িত্ব পালনরত পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত হয়, সে লক্ষ্যে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এদিকে, আহত পরিচ্ছন্নকর্মীদের দেখতে প্রশাসক ও ঢাকা১৮ এর সংসদ সদস্য কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এসময় প্রশাসক জানান, ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।




