তেল
২৩ দিন বন্ধের পর ইস্টার্ন রিফাইনারির পুরোদমে কার্যক্রম শুরু

২৩ দিন বন্ধের পর ইস্টার্ন রিফাইনারির পুরোদমে কার্যক্রম শুরু

২৩ দিন বন্ধ থাকার পর আবারও পুরোদমে চালু হয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। আজ (শুক্রবার, ৮ মে) সকাল ৮টা থেকে পূর্ণমাত্রায় শুরু হয়েছে পরিশোধন কার্যক্রম। এতে দূর হয়েছে দেশে তেল সংকটের অনিশ্চয়তা।

ময়মনসিংহে অবৈধভাবে জ্বালানি বিক্রির চেষ্টা; ২২০০ লিটার তেলসহ গ্রেপ্তার ৩

ময়মনসিংহে অবৈধভাবে জ্বালানি বিক্রির চেষ্টা; ২২০০ লিটার তেলসহ গ্রেপ্তার ৩

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অবৈধভাবে বিক্রির সময় ২২০০ লিটার জ্বালানিসহ ট্যাংক লরি জব্দ করেছে পুলিশ। এসময় তেলের ক্রেতা, ট্যাংকের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়।

ওপেক এবং ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

ওপেক এবং ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ওপেক এবং ওপেক প্লাস জোটের সদস্যপদ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আগামী ১ মে থেকে দেশটির পদত্যাগ কার্যকর হচ্ছে।

ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েনে আবারও বাড়লো তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েনে আবারও বাড়লো তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমঝোতার প্রক্রিয়া বারবার থমকে যাওয়ার প্রেক্ষাপটে আবারও বাড়লো অপরিশোধিত তেলের দাম। আগামী জুনে সরবরাহের জন্য রাখা প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৪৫ সেন্ট বেড়ে ১০৮ দশমিক ৬৮ ডলারে পৌঁছেছে।

ফুয়েল পাশ অ্যাপে শৃঙ্খলা ফিরলেও কারিগরি জটিলতায় কমেনি ভোগান্তি

ফুয়েল পাশ অ্যাপে শৃঙ্খলা ফিরলেও কারিগরি জটিলতায় কমেনি ভোগান্তি

রাজধানীর নির্দিষ্ট ফিলিং স্টেশনে ফুয়েল পাশ অ্যাপে শৃঙ্খলা ফিরলেও অ্যাপসের কারিগরি কিছু জটিলতা রয়েই গেছে। যে কারণে ভোগান্তি পুরোপুরি কমেনি। এদিকে ডিপো থেকে সরবরাহ বাড়ানোর কথা বলা হলেও অনেক ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ধিত সরবরাহ তারা পায়নি। সে কারণে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি কমেনি।

সংকট নেই, তবে পাম্পে ৩ কিলোমিটার লাইন কেন?—সরকারের উদ্দেশে রুমিন ফারহানা

সংকট নেই, তবে পাম্পে ৩ কিলোমিটার লাইন কেন?—সরকারের উদ্দেশে রুমিন ফারহানা

জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং তীব্র সংকটময় পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করে তিনি দাবি করেছেন, সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে।

যতটুকু বাড়িয়েছি খুবই নগণ্য— জ্বালানি তেলের দামবৃদ্ধি প্রসঙ্গে অর্থমন্ত্রী

যতটুকু বাড়িয়েছি খুবই নগণ্য— জ্বালানি তেলের দামবৃদ্ধি প্রসঙ্গে অর্থমন্ত্রী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সৃষ্ট আলোচনা-সমালোচনার মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার যতটুকু দাম বাড়িয়েছে তা ‘খুবই নগণ্য’। তহবিলের ওপর চাপ বাড়ায় বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান তিনি। আজ (রোববার, ১৯ এপ্রিল) আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠক শেষে দেশে ফিরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি বাড়তেও পারে, নাও পারে: অর্থমন্ত্রী

তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি বাড়তেও পারে, নাও পারে: অর্থমন্ত্রী

তেলের মূল্য বৃদ্ধির পর চলমান পরিস্থিতি সম্পর্কে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তেলের মূল্যবৃদ্ধিতে মূল্যস্ফীতি বাড়তে পারে, নাও বাড়তে পারে। আজ (রোববার, ১৯ এপ্রিল) আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের বসন্তকালীন বৈঠক শেষে দেশে ফিরে সচিবালয়ে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সর্বোচ্চ মজুতের দাবির মাঝেও জ্বালানি সংকট, নাকাল গ্রাহকরা

সর্বোচ্চ মজুতের দাবির মাঝেও জ্বালানি সংকট, নাকাল গ্রাহকরা

জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি প্রকট আকার ধারণ করছে। ফুয়েল পাশ চালু হলেও পুরোপুরি কার্যকর হয়নি। এদিকে ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার কথা জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ। যদিও চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি পরিদর্শন করে জ্বালানি প্রতিমন্ত্রী দাবি করেছেন, দেশের ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে।

ফিলিং স্টেশনে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি; বিপাকে রাজধানীবাসী

ফিলিং স্টেশনে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি; বিপাকে রাজধানীবাসী

রাজধানীর ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি এখন নিত্য দিনের চিত্র। চাহিদা মতো তেল না পাওয়ায় অভিযোগ ভুক্তভোগীদের মুখে মুখে। এমন পরিস্থিতিতে অনেক পাম্প বন্ধ থাকায় বিপাকে রাজধানীবাসী। দুপুরের পর কোথাও কোথাও তেল সরবরাহ শুরু হলেও অপেক্ষা সবাই পাবেন কিনা তা নিয়ে কখন থেকে শুরু হবে তেল সরবরাহ এনিয়েও ছিলো অনিশ্চয়তা। অন্যদিকে, কোথাও কোথাও দেয়া হলেও ছিলো নির্দিষ্ট পরিমাপ।

‘ফুয়েল পাশ’: তেল সংকটে ডিজিটাল সমাধানের পথে সরকার

‘ফুয়েল পাশ’: তেল সংকটে ডিজিটাল সমাধানের পথে সরকার

পাম্পে ঘণ্টার পর ঘণ্টা লাইন, এরপরও কাঙ্ক্ষিত তেল মিলছে না। অন্যদিকে প্রয়োজনের বেশি তেল কিনে ঘরে মজুত রাখছেন অনেকে। এই দুই সংকট একসঙ্গে সামলাতে এবার ডিজিটাল পথে হাঁটছে সরকার, আসছে ‘ফুয়েল পাশ’। রাজধানীতে প্রথমবারের মতো পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা ও যাচাই-বাছাই করেন সরকারি কর্মকর্তারা।

‘তেল নেই’ ব্যানার টাঙানো পাম্পে মিললো ১২ হাজার লিটার জ্বালানি

‘তেল নেই’ ব্যানার টাঙানো পাম্পে মিললো ১২ হাজার লিটার জ্বালানি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘তেল নেই’ লেখা ব্যানার টাঙিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখার অভিযোগে নয়ন ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।