মাঠের লড়াই হবে আরও নিখুঁত; আসন্ন বিশ্বকাপে থাকছে নতুন নিয়ম ও প্রযুক্তি
সময়ের সঙ্গে সঙ্গে আরও উন্নত হয়েছে প্রযুক্তি। আর সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে নতুন সব অভিজ্ঞতা দিতে প্রস্তুত আসন্ন ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া এবারের আসরে টেকনোলজির পাশাপাশি যুক্ত হয়েছে নতুন অনেক নিয়মও। যার মাধ্যমে খেলা হবে আরও নিখুঁত।