
মির্জা আব্বাস ‘গ্যাংস্টার’, শাপলা চত্বরে গণহত্যা তার জন্যই হয়েছে: পাটওয়ারী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ‘গ্যাংস্টার’ অ্যাখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, ‘তার জন্যই শাপলা চত্বরে গণহত্যা হয়েছে।’ আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারণাকালে এসব দাবি করেন তিনি।

মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
আসন্ন জাতীয় নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

নির্বাচনি প্রচারণায় বাধার অভিযোগ তুলেছেন গোলাম পরওয়ার
বিএনপির বিরুদ্ধে নির্বাচনি প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ তুলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে খুলনা-৫ আসনের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

১০ ফেব্রুয়ারি সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনি প্রচারণা আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ করার বিধান অনুযায়ী ওই সময় থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচার কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

ঢাকার যে ৬ স্থানে আজ তারেক রহমানের জনসভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliamentary Election) উপলক্ষে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ (রবিবার, ৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকায় বিশাল নির্বাচনি জনসভায় (Election Rally) অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। ঢাকা মহানগর উত্তরের গুরুত্বপূর্ণ ছয়টি সংসদীয় আসনে দিনব্যাপী তার এই কর্মসূচি চলবে।

অভিযোগ-রাজনৈতিক প্রতিশ্রুতিতে ঢাকাজুড়ে উৎসবমুখর নির্বাচনি প্রচারণা
নির্বাচনি প্রচারণায় পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও ঢাকার আসনগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা যে যার মতো করছেন গণসংযোগ, প্রচারণা, উঠান বৈঠক। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

একটি দল হতাশাগ্রস্ত হয়ে আবোল-তাবোল বলছে, যা-তা করছে: বাবর
বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, একটি দল হতাশাগ্রস্ত হয়ে আবোল-তাবোল কথা বলছে। হতাশাগ্রস্ত হয়ে মানুষ যা করে, তারা তা-ই করছে। কোনো সময় শুয়ে পড়ছে, কোনো সময় কী কথা বলছে, তার কোনো ঠিক নেই।

নির্বাচনি প্রচারণায় বড় দলগুলোর কাদা ছোড়াছুড়ি, ভোটের মাঠে থাকবে এর প্রভাব?
নির্বাচনি প্রচারণার শুরু থেকেই বিএনপি-জামায়াতের শীর্ষ দুই নেতার মধ্যে চলছে কথার লড়াই। ভোটের মাঠের বিভিন্ন সমাবেশে দুর্নীতি, চাঁদাবাজি কিংবা গুপ্ত পরিভাষা ব্যবহার করে চলছে কাদা ছোড়াছুড়িও। ফ্যামিলি কার্ড ইস্যু, গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থানসহ ভোটের মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন নারীদের নিয়ে দল দুটির দেয়া নানা প্রতিশ্রুতি। বিশ্লেষকরা বলছেন, ভোটের মাঠে যতটা সম্ভব সহনশীল হতে হবে রাজনৈতিক দলগুলোকে। কাঁদা ছোঁড়াছুড়ির প্রভাবে তৃণমূলে ঘটতে পারে বড় ধরনের সহিংসতা।

৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় যাবেন তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারণার অংশ হিসাবে আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের ৩ জেলা সফর করবেন। জেলাগুলো হলো দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

যারা ১৯ বছর বিদেশে পালিয়ে ছিল তারাই গুপ্ত: জামায়াত নেত্রী আয়েশা সিদ্দিকা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন বলেছেন, তারাই গুপ্ত যারা ১৯ বছর বিদেশে পালিয়ে ছিল। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী বিদেশে পালিয়ে ছিল না। বরং জেল-জুলুম, নির্যাতন সহ্য করে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়েছে।’

মিথ্যা ত্যাগ করলে সমাজের অর্ধেক সমস্যা সমাধান হবে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মিথ্যা ছেড়ে দিলে এবং প্রতিশ্রুতি রক্ষা করলে সমাজের অর্ধেক সমস্যা শেষ হয়ে যাবে। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) মিরপুরে নিজ নির্বাচনি আসনে প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নির্বাচনি প্রচারণায় আজ খুলনায় যাবেন তারেক রহমান
জাতীয় নির্বাচনের প্রচারণায় অংশ নিতে প্রায় বাইশ বছর পর আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) খুলনায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দলীয় নেতাকর্মীদের মাঝে। প্রস্তুত হচ্ছে খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও আগ্রহ সৃষ্টি হয়েছে এই সমাবেশ ঘিরে।