সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ছবি: এখন টিভি
0

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জামায়াত আমির ও ৭টা থেকে রাত ৮টার মধ্যে বিএনপি চেয়ারম্যান ভাষণ দেবেন বলে জানা যায়।

তাদের ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ও রাজনৈতিক দলগুলো। বিরামহীন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। ভোটারদের কাছে গিয়ে শুনছেন তাদের প্রত্যাশার কথা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

আরও পড়ুন:

গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এ প্রচারণা ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ করার বিধান রয়েছে। সে হিসেবে আগামীকাল সকাল ৭টার পর রাজনৈতিক দলগুলো ও প্রার্থীরা কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, প্রচারপত্র বিতরণ কিংবা গণমাধ্যমে প্রচারণা চালাতে পারবেন না।

এর আগে, গতকাল (রোববার, ৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে চলবে ভোটগ্রহণ।

এসএইচ