
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের শীর্ষ আইনপ্রণেতা ঝাউ লেজির সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাউ লেজি। আজ (শুক্রবার, ২৬ জুন) চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

চীনের ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী
চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণ করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন কাল
প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামীকাল (শুক্রবার, ২৫ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় তারা সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

চীনের সঙ্গে ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমান ও লি কিয়াং বৈঠক
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) বিকেলে বেইজিংয়ের ঐতিহ্যবাহী ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারত-চীনের মধ্যে হাজার বছরের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের ইতিহাস: ব্রিকস সম্মেলনে মোদি
প্রাচীন সভ্যতা এবং হাজার হাজার বছরের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের ইতিহাস রয়েছে ভারত ও চীনের মধ্যে। দীর্ঘ সময় ধরে বিশ্বে অগ্রণী ও প্রভাবশালী ভূমিকা রাখছে দুই দেশ। ব্রিকস সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী ২৮ জন: পররাষ্ট্র সচিব
মালয়েশিয়া-চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে। সফরে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রবাসী মন্ত্রীসহ ২৮ জন সফরসঙ্গী নিয়ে যাবেন তিনি। আজ (শনিবার, ২০ জুন) সকালে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

রপ্তানি ধরে রাখতে আরও কঠোর প্রতিযোগিতায় নামতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান বাণিজ্য প্রতিবন্ধকতা, জলবায়ু ঝুঁকি এবং বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগের গতিপ্রকৃতি পরিবর্তনের মধ্যেও বাংলাদেশের রপ্তানি বাজার ধরে রাখতে এবং সম্প্রসারিত করতে আরও কঠোর প্রতিযোগিতায় নামতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সর্বস্তরের মানুষকে অর্থনীতির সুফল দিতে চায় সরকার: অর্থমন্ত্রী
দেশের সর্বস্তরের মানুষকে সরকার অর্থনীতির সুফল দিতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (শনিবার, ১৩ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে ‘অর্থনীতির কূটনীতি’ সম্মেলনে তিনি এ কথা বলেন। একই অনুষ্ঠানে ফ্যাসিবাদী আমলে বিশেষ সুবিধা নেয়া অলিগার্কদের ধ্বংস করাই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অর্থনৈতিক কূটনীতিকে কেন্দ্রে রেখে জাতীয় উন্নয়নকেই সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

প্রতিরক্ষা-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক
সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আজ (শনিবার, ৬ জুন) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে এ যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আজ (শনিবার, ৬ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়াকে বাংলাদেশের ভবিষ্যতের জন্য উৎসর্গ করে এই ঐতিহাসিক বিজয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘অটল ও নিঃশর্ত’ সমর্থন বলে উল্লেখ করেছেন। নিউ ইয়র্ক থেকে ফিরে আজ (মঙ্গলবার, ৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।