ফায়ার সার্ভিস
গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আজ (শুক্রবার, ৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জেলার পুরাতন ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

দুপুরের আগেই তিন জেলায় ঝরলো ১৭ প্রাণ, আহত অন্তত ৩০

দুপুরের আগেই তিন জেলায় ঝরলো ১৭ প্রাণ, আহত অন্তত ৩০

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আজ (শুক্রবার, ৭ আগস্ট) সকালে সিলেট ও বগুড়ায় দু’টি বড় দুর্ঘটনার পাশাপাশি রাতের দিকে ঝিনাইদহে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান এক চালক।

রাঙ্গুনিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাঙ্গুনিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কের রাঙ্গুনিয়ায় বাস চাপায় মো. রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার তীব্রতায় তার ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পদ্মায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

পদ্মায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে নিখোঁজের ২৮ ঘণ্টা পর নূরিয়া খাতুন (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) বিকেলে মিরপুর উপজেলার শিমুলতলা এলাকার মীর আব্দুল করিম কলেজসংলগ্ন পদ্মা নদী থেকে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

ব্রহ্মপুত্রে নৌকার পাটাতন তুলতে গিয়ে কৃষক নিখোঁজ, উদ্ধার অভিযানে ডুবুরি দল

ব্রহ্মপুত্রে নৌকার পাটাতন তুলতে গিয়ে কৃষক নিখোঁজ, উদ্ধার অভিযানে ডুবুরি দল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি নৌকার পাটাতন তুলতে গিয়ে মো. সাইফুল ইসলাম (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।

সাতক্ষীরার ব্লিস হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়াদের নিরাপদে উদ্ধার

সাতক্ষীরার ব্লিস হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়াদের নিরাপদে উদ্ধার

সাতক্ষীরা শহরের বেসরকারি ব্লিস হাসপাতালে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের বিভিন্ন তলায় অবস্থান করা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। একইসঙ্গে ভবনের ভেতরে আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে।

বগুড়ায় ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৪

বগুড়ায় ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৪

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ (শনিবার, ১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

নেত্রকোণায় সমাজসেবার লিফটে আটকা পড়া ৭ জন উদ্ধার

নেত্রকোণায় সমাজসেবার লিফটে আটকা পড়া ৭ জন উদ্ধার

নেত্রকোণা সমাজসেবা কার্যালয়ের লিফটে নামার সময় আটকা পড়া সাতজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এটিকে যান্ত্রিক ত্রুটি বলে উল্লেখ করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান।

কিশোরগঞ্জে ২ দিনে পানিতে ডুবে ৯ জনের মৃত্যু

কিশোরগঞ্জে ২ দিনে পানিতে ডুবে ৯ জনের মৃত্যু

মাত্র দুই দিনের ব্যবধানে কিশোরগঞ্জের আট উপজেলায় পৃথক নয়টি ঘটনায় পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ৯ জন। গত শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে শনিবার (২৫ জুলাই) বিকেল পর্যন্ত ঘটে যাওয়া এসব ঘটনায় নিহতদের মধ্যে রয়েছে ৬ শিশু, দুই যুবক ও একজন মধ্যবয়সী ব্যক্তি।

মানিকগঞ্জ সদর থানায় অগ্নিকাণ্ড, পুড়লো ওসির কক্ষ

মানিকগঞ্জ সদর থানায় অগ্নিকাণ্ড, পুড়লো ওসির কক্ষ

মানিকগঞ্জ সদর থানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের অফিস কক্ষ পুড়ে গেছে। এ ঘটনায় কক্ষে থাকা টেলিভিশন, এসি ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

হামহাম জলপ্রপাতে আটকা ১০ পর্যটক উদ্ধার

হামহাম জলপ্রপাতে আটকা ১০ পর্যটক উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলে হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্থানীয় লোকজনের সহায়তায় নিরাপদে উদ্ধার করেছে।

নরওয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড; পুড়েছে শতাধিক ঘরবাড়ি

নরওয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড; পুড়েছে শতাধিক ঘরবাড়ি

নরওয়ের দক্ষিণাঞ্চলীয় শহর ড্রামেনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে শতাধিক ঘরবাড়ি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বিভাগ।