
বাইকের মাইলেজ বাড়ানোর কার্যকরী উপায়: জ্বালানি সাশ্রয়ে যা করবেন
বর্তমানে দেশে জ্বালানি তেলের (Fuel) মজুত নিয়ে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (BPC) ফিলিং স্টেশনগুলোর জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। এখন থেকে নির্দিষ্ট পরিমাণের বেশি তেল বিক্রি এবং রশিদ সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। এমন পরিস্থিতিতে মোটরসাইকেল চালকদের জন্য তেলের খরচ (Fuel Cost) কমানো এবং বাইকের মাইলেজ (Bike Mileage) বাড়ানো অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। যন্ত্রকৌশল প্রকৌশলীদের মতে, সঠিক রক্ষণাবেক্ষণ এবং ড্রাইভিং অভ্যাসের মাধ্যমে বাইকের কর্মক্ষমতা বহুগুণ বাড়ানো সম্ভব।

রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু, ভিড় কমেনি ফিলিং স্টেশনগুলোতে
রেশনিং পদ্ধতিতে জ্বালানি বিক্রি শুরু হলেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কমেনি ভিড়। আজ (শনিবার, ৭ মার্চ) সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা যায় গাড়ি ও মোটরসাইকেল চালকদের। তবে, স্বল্প পরিমাণে তেল পাওয়ায় ভোগান্তির অভিযোগ রাইড শেয়ার ও ডেলিভারি চালকদের।

ফিলিং স্টেশনগুলোয় দীর্ঘ লাইন, তেলের ঘাটতি নেই বলছেন সরবরাহকারীরা
গভীর রাত পর্যন্ত ফিলিং স্টেশনে তেলের জন্য ভিড় করছেন ক্রেতারা। বাইক চালক, রাইড শেয়ারকারীরা চাচ্ছেন ট্যাংক ভর্তি করে জ্বালানি নিতে। তেল সরবরাহকারীরা জানান, তেল পর্যাপ্তই রয়েছে। দামও বেশি রাখা হচ্ছে না।

জ্বালানি তেল বিক্রিতে কড়াকড়ি: মোটরসাইকেলে ২ ও প্রাইভেট কারে ১০ লিটারের বেশি নয়
দেশে জ্বালানি তেলের মজুত নিয়ে সাধারণ মানুষের মাঝে তৈরি হওয়া উদ্বেগ ও গুজব নিরসনে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এখন থেকে ফিলিং স্টেশনগুলোতে গাড়িভেদে নির্দিষ্ট পরিমাণের বেশি তেল বিক্রি করা যাবে না। একইসঙ্গে তেল ক্রয়ের ক্ষেত্রে রশিদ সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।

জ্বালানি তেল সংকটের শঙ্কা: চট্টগ্রামের পাম্পগুলোতে বেড়েছে গ্রাহকদের ভিড়
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহে সম্ভাব্য বিঘ্ন ঘটার আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে বেড়েছে গ্রাহকদের ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন তারা।

কক্সবাজার কলাতলী ফিলিং স্টেশনে আগুন: আরও একজনের মৃত্যু
কক্সবাজার শহরের কলাতলীতে ফিলিং স্টেশনে আগুনে দগ্ধদের মধ্যে মোতাহের নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মোতাহেরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা মো. হৃদয় বাবু।

মানিকগঞ্জে ফিলিং স্টেশনকে জরিমানা
মানিকগঞ্জ সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বরগুনায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি) উপজেলার সাহেব বাজার সংলগ্ন রহমত ফিলিং স্টেশনের সামনে বাস, মাহিন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। দুর্ঘনার পর পরই শিশুসহ দু’জন নিহত হয়। এ ঘটনায় আরো দু’জন আহত হন, পরে গুরুতর একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তারও মৃত্যু হয়।

ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, শিল্পকারখানায় উৎপাদন হুমকির মুখে
রাজধানীসহ সারাদেশে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে ফিলিং স্টেশনে। ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্পকারখানার উৎপাদন। এরমধ্যেই শিল্পখাতে গ্যাসের দাম আড়াই গুণ বাড়াতে চায় সরকার। সংশ্লিষ্টরা বলছেন, দাম বাড়ালেও সরবরাহ বাড়ার সম্ভাবনা নেই। এতে শিল্পখাতে নতুন চ্যালেঞ্জ তৈরির পাশাপাশি প্রভাব পড়বে বাজারে।

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, আহত ২০
লক্ষ্মীপুরে বাসে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। আর আগুনে দগ্ধ হয়েছেন অন্তত ২০ জন। যাদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানান চিকিৎসকরা। রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত ২টায় লক্ষ্মীপুর পৌরশহরের মুক্তিগঞ্জ এলাকায় গ্রিন লাইফ ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

রাজধানীর ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট
চলতি মাসের শুরু থেকেই গ্যাসের সংকট। যেটি গেল ১ সপ্তাহে আরও ঘনিভূত। গ্যাস সরবরাহ না থাকায় বন্ধ করে দেয়া হয়েছে অনেক ফিলিং স্টেশন। বিপাকে সিএনজিচালিত পরিবহনের চালক-মালিক। পেট্রোবাংলা এই সংকটকে সাময়িক বললেও বিশেষজ্ঞরা বলছেন, এটি আরও বাড়বে। ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকমাস থাকবে গ্যাসের এমন সংকট।

ঈদে ১২ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন
ঈদ-উল-আজহা'র আগে ও পরে ১২ দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। এর ফলে ঈদের আগে ৭ দিন ও পরের ৫ দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশনগুলো খোলা থাকবে।