ময়মনসিংহে শিল্প কারখানায় গ্যাস সংকট, জ্বালানিতে পুড়ছে লাকড়ি!

জ্বালানিতে পুড়ছে লাকড়ি
জ্বালানিতে পুড়ছে লাকড়ি | ছবি: এখন টিভি
0

রিনা আক্তার— নগরীর দিঘারকান্দা বাইপাস এলাকায় বাপের বাড়িতে মা, স্বামীসহ দুই সন্তান নিয়ে থাকেন তিনি। রাজমিস্ত্রী স্বামীর একার রোজগারে সংসার নুন আনতেই পানতা ফুরায়, তাই ১০ বছর ধরে কাজ করছেন ময়মনসিংহের বিসিক শিল্প নগরীর একটি মশার কয়েল কারখানায়। শুধু রিনা নয় তার মত অনেক নারীর কর্মসংস্থানের যোগান হয়েছে এখানে। তবে চলমান গ্যাস সংকট তীব্র হওয়ায় উৎপাদন কমার সঙ্গে সঙ্গে রোজগারেও ভাটা তার মতো কপাল শ্রমিকদের।

রিনা আক্তার ও কয়েকজন শ্রমিক বলেন, কয়েল কোম্পানির বেশিরভাগ কাজই প্রডাকশনের। গ্যাসের লাইগা কয়েল কম বানাইতাছে, আমগরও অহন রোজগার কমছে কিন্তু সংসারের খরচতো কমে নাই।

আজ (সোমবার, ৩ আগস্ট) সকাল থেকে ময়মনসিংহের ছয়টি পম্পের মধ্যে সরবরাহ চালু রয়েছে তিনটিতে। তবে আগের থেকে অনেকটাই চাপ বেড়েছে সিএনজি গ্যাসের, ফিলিং স্টেশনগুলোতে কমেছে যানবাহনের দীর্ঘ লাইন। রাত থেকে এখন পর্যন্ত সিএনজি মিলছে ২৫০ থেকে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত।

এদিকে সিএনজিতে গ্যাসের সংকট কিছুটা কমলেও তীব্র গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অন্যতম ফুসফুস শিল্পাঞ্চল ভালুকার বিভিন্ন শিল্পকারখানায়। ফলে নির্ধারিত সময়ে মালামাল মালামাল তৈরিতে পড়তে হচ্ছে বিপাকে।

আরও পড়ুন:

এছাড়া ময়মনসিংহ বিসিক শিল্প নগরীতে বিসিকের ৯৬টি ক্ষুদ্র মাঝারি কারখানার বেশির ভাগেরই গ্যাসের চাপ কম থাকায় কমেছে উৎপাদন, বন্ধ রয়েছে কারখানা। অনেক কারখানায় বিকল্প জ্বালানি হিসেবে বাধ্য হয়ে সরবরাহ স্বাভাবিক রাখতে ডিজেল চালিত জেনারেটর ও পোড়ানো হচ্ছে কাঠের লাকড়ির মত জীবাশ্ম জ্বালানি। তাই দূত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি ব্যাবসায়িদের।

ময়মনসিংহ বিসিক শিল্প নগরীর ব্যাবসয়ী সংগঠনের এমডি আতিকুল ইসলাম বলেন, ‘আমারা ব্যবসা শুরুর আগে বিসিক আমাদের যেসব সুযোগ সুবিধার কথা বলেছে তা অনেকাংশে পূরণ হয়নি। বিদ্যুৎ, গ্যাস, করের বিষয়ক জটিলতা ব্যবসায়ীদের কাঁধে বাড়তি বোঝা চাপানো হচ্ছে। সংকট কাটিয়ে ব্যবসয়ী সুন্দর পরিবেশ তৈরি হলেই আমরা আমাদের দেশের অর্থনীতিতে ভালো ভূমিকা রাখতে পাড়বো।’

জানা যায়, কারিগরি ত্রুটির কারণে মহেশখালী এলএনজি টার্মিনালগুলো হতে এলএনজি সরবরাহ প্রায় ৫৫০ এমএমসিএফডি হ্রাস পাওয়ায় সারা দেশে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট।তবে দূতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান তিতাস কর্তৃপক্ষ।

এসএস