
শেখ হাসিনার ১০১ চুক্তি পর্যালোচনার বিষয়ে ঢাকা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি: রণধীর
সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত হওয়া ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনার বিষয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এখনো নয়াদিল্লিকে কিছুই জানায়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাক্ষিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ভারত সফরে ‘আগ্রহী’ তারেক রহমান, তবে...
দ্য হিন্দুর প্রতিবেদন
যত দ্রুত সম্ভব ভারত সফরে যেতে আগ্রহী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সফর শেষে দেশে ফিরে কী অর্জন দেখাতে পারবেন, সেটি নিশ্চিত করতে আগে দুই দেশের আলোচনার মাধ্যমে সুনির্দিষ্ট এজেন্ডা ঠিক করতে চায় ঢাকা। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুকে বুধবার বাংলাদেশের এক কূটনৈতিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন—এমন তথ্যই প্রতিবেদনে তুলে ধরেছে। তবে কূটনৈতিক কর্মকর্তার নাম প্রকাশ করেনি দ্য হিন্দু।

প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য তাড়াহুড়ো নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দ্বিপক্ষীয় আলোচনায় অগ্রগতি হওয়ার পর উপযুক্ত সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন। তবে এ ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। আজ (শনিবার, ২২ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে যোগাযোগ রাখব। আমরা একটি ইতিবাচক সম্পর্ক চাই। তবে তা করতে হবে বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছে ঢাকা। ভারতীয় গণমাধ্যমে ২৩–২৫ আগস্ট নয়াদিল্লি সফরের খবর প্রকাশের পর শুক্রবার (২১ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ তথ্য জানান।

তারেক রহমানের ‘সম্ভাব্য’ সফর নিয়ে দেয়া বিবৃতি প্রত্যাহার করলো ভারত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর ঘিরে প্রস্তুতির ইঙ্গিত দেয়া ভারতের রাষ্ট্রপতি ভবনের একটি বিজ্ঞপ্তি প্রকাশের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে তা প্রত্যাহার করা হয়েছে। আজ (শুক্রবার, ২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির কার্যালয় এ তথ্য জানায়।

পারস্পরিক আস্থা-মর্যাদা রক্ষা ছাড়া তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ‘ক্ষীণ’
এনডিটিভির প্রতিবেদন
পারস্পরিক আস্থা, সার্বভৌমত্বের প্রতি সম্মান, কূটনৈতিক আলোচনা ও মর্যাদাপূর্ণ আমন্ত্রণের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হলেই কেবল প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সম্ভব বলে জানিয়েছেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। নির্দিষ্ট বিষয়গুলোতে দুই দেশের মধ্যে ঐকমত্য না হলে আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে এ সফর হওয়ার সম্ভাবনা খুব কম বলেও জানান তিনি।

তারেক রহমানকে ‘সম্মানজনক সংবর্ধনা’ দেবে ভারত; অতীত পেছনে ফেলে সামনে এগোনোর বার্তা
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘প্রবল আগ্রহ প্রকাশ’ করেছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি জানান, তারেক রহমান নয়াদিল্লি সফরে গেলে তাকে ‘সম্মানজনক সংবর্ধনা’ দেয়া হবে। একই সঙ্গে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণে পুরোনো বিরোধ বা মতপার্থক্যকে বাধা না করার আহ্বান জানান তিনি। ভারতের দ্য প্রিন্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক: দীনেশ ত্রিবেদী
অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি দু’দেশের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
-320x167.webp)
পশ্চিমবঙ্গের শাসন বিজেপির হাতে, বাংলাদেশের ভাগ্যে কী?
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১৫ বছরের তৃণমূল কংগ্রেস (টিএমসি) শাসনের অবসান ঘটিয়ে বিশাল জয় পেয়েছে বিজেপি। রাজ্যে ও কেন্দ্রে বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকার প্রতিষ্ঠিত হওয়ায় ভারতের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি ঢাকা-দিল্লি সম্পর্কেও এর বড় প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ভারতীয় জি নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পররাষ্ট্র উপদেষ্টার আশা, পরবর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে একটি সম্মানজনক ও নির্বিঘ্ন সম্পর্ক চাইলেও তা ‘কার্যত স্থবির’ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী সরকারের সময় এ সম্পর্ক স্বাভাবিক হবে।

'প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেয়া অন্যদের জন্য বার্তা'
প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেয়া অন্যদের জন্য বার্তা উল্লেখ করে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বলেছেন, সফরে বেশ কয়েকটি সমঝোতা সই হবে। স্থান পাবে রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তা প্রকল্প ইস্যু। আর বিমসটেকের সাইডলাইনে মোদি ইউনূস বৈঠকের জন্য প্রস্তুত আছে বাংলাদেশ। যদিও ভারতের পক্ষ থেকে এখনও কোনো সাড়া আসেনি।

'আগরতলায় হামলা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন'
আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার ঘটনাকে ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারতের দুঃখ প্রকাশকে ইতিবাচক উল্লেখ করে তারা বলছেন, হামলার জবাবে জোরালো প্রতিবাদ বাংলাদেশের কূটনীতিকে শক্ত অবস্থানে নিয়েছে। যদিও বাংলাদেশ-ভারত সম্পর্কের সংকট এখন চূড়ান্ত সীমায় অবস্থান করছে বলেও মত বিশ্লেষকদের।