বাণিজ্যমন্ত্রী
ট্যানারি ব্যবসায়ীদের আগ্রহ ফেরাতে নতুন বিনিয়োগকারী আনার চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী

ট্যানারি ব্যবসায়ীদের আগ্রহ ফেরাতে নতুন বিনিয়োগকারী আনার চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী

ট্যানারি ব্যবসায়ীদের আগ্রহ ফেরাতে নতুন বিনিয়োগকারী আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরে সঠিক পদ্ধতি অনুসরণ করা হয়নি। যারা দায়-দেনার শিকার হয়েছেন তাদের লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করার চেষ্টা চলছে এবং যেসব ব্যবসায়ী সক্ষমতা ও আগ্রহ হারিয়েছেন সেখানে নতুন বিনিয়োগকারী আনার চেষ্টা চলছে।

আর্থিক-খাতে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতে হিসাববিদদের সেলফ-রেগুলেশনের আহ্বান অর্থমন্ত্রীর

আর্থিক-খাতে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতে হিসাববিদদের সেলফ-রেগুলেশনের আহ্বান অর্থমন্ত্রীর

আর্থিক-খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হিসাববিদদের ‘স্বপ্রণোদিত নিয়ন্ত্রণ’ বা সেলফ-রেগুলেশনের আহ্বান জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (বুধবার, ২০ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘এফএআর সামিট’ এ তিনি এ কথা বলেন।

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর: বাণিজ্য মন্ত্রণালয়

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর: বাণিজ্য মন্ত্রণালয়

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো। সাক্ষাৎকালে তিনি অঙ্গিকার ব্যক্ত করেন যে, সিঙ্গাপুর বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায়।

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে নিউজিল্যান্ডের হাইকমিশনারের বৈঠক

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে নিউজিল্যান্ডের হাইকমিশনারের বৈঠক

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ১৬ মে) সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাতে প্রতিষ্ঠা  করা হবে: বাণিজ্যমন্ত্রী

চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাতে প্রতিষ্ঠা করা হবে: বাণিজ্যমন্ত্রী

দেশের চামড়া শিল্পকে ভবিষ্যতে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (শুক্রবার, ১৫ মে) সিলেটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে চীনা বিনিয়োগ দুই দেশের বাণিজ্য ব্যবধান কমাবে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে চীনা বিনিয়োগ দুই দেশের বাণিজ্য ব্যবধান কমাবে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে চীনা বিনিয়োগ দুই দেশের বাণিজ্য ব্যবধান কমাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। আজ (বৃহস্পতিবার, ১৪ মে) বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দ্বিতীয় বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপো ২০২৬ এর উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন।

কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ; বিনামূল্যে লবণ দেবে সরকার

কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ; বিনামূল্যে লবণ দেবে সরকার

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এ বছর গরুর কাঁচা চামড়ার দাম ঢাকার ভেতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ (বুধবার, ১৩ মে) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই নতুন দর ঘোষণা করেন।

টিসিবির কার্যক্রমকে প্রশ্নহীন-জবাবদিহিমূলক-প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

টিসিবির কার্যক্রমকে প্রশ্নহীন-জবাবদিহিমূলক-প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

বাজার ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর সরকারি নজরদারি নিশ্চিত করতে সরকার একাধিক যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সারা দেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু কাল; ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য

সারা দেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু কাল; ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য

পবিত্র ইদুল আযহা ২৬ উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল (সোমবার, ১০ মে)। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আগামীকাল আগারগাঁও এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের বিপক্ষে গেলে পরিবর্তনের সুযোগ আছে’

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের বিপক্ষে গেলে পরিবর্তনের সুযোগ আছে’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধারা যদি দেশের স্বার্থের বিপক্ষে যায় তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

কোরবানিতে পশুর সংকট হবে না: কৃষিমন্ত্রী

কোরবানিতে পশুর সংকট হবে না: কৃষিমন্ত্রী

ঈদুল আজহায় কোরবানির পশুর সংকট হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ (সোমবার, ৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি একথা বলেন।

ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিবিড়ভাবে কাজ করছে। এরইমধ্যে সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়েছে। আজ (রোববার, ৩ মে) রাজধানীর বাজারে ভোজ্যতেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণকালে তিনি এসব কথা বলেন।