‘সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট সদর উপজেলার সুরমা নদীর ডান তীরের কানিশাইলে নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনে এ আয়োজন করা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর দাবি জানালেও সরকার বিষয়টি যাচাই-বাছাই করে সঠিকভাবে যাচাই করে সিদ্ধান্ত নেবে।’
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনিয়োগে বাধা সৃষ্টি করবে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে দেশি-বিদেশি বিনিয়োগে যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়ে সরকারের নজর রয়েছে।’





