বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে আর কোথাও নেই: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে আর কোথাও নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি বিশেষ গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালিয়েছে। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উৎসবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। এ দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছে। ধর্মীয় উৎসবগুলোতেও একে অন্যের পাশে দাঁড়ানোর যে সংস্কৃতি বাংলাদেশে রয়েছে, তা ধরে রাখার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িক বিভাজন তৈরির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

এদিকে, অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পার্শ্ববর্তী একটি দেশের ক্রমাগত উস্কানিতে বিভ্রান্ত না হয়ে দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান তিনি।

ইএ