Recent event
বিএনপি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

রাজনৈতিক পটপরিবর্তনের ব্যালট আর উৎসবের আমেজে প্রস্তুত পুরো দেশ। দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সাধারণ ভোটারদের পাশাপাশি সবার নজর এখন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের দিকে তারা কে কোথায় ভোট দেবেন।

হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী

হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী

রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে তিনি ভর্তি হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির ৩ সদস্যর প্রতিনিধিদল

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির ৩ সদস্যর প্রতিনিধিদল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৩ সদস্যর প্রতিনিধিদল।

প্রধান উপদেষ্টা, তারেক রহমান, শফিকুর রহমান—কে কোন কেন্দ্রে ভোট দেবেন

প্রধান উপদেষ্টা, তারেক রহমান, শফিকুর রহমান—কে কোন কেন্দ্রে ভোট দেবেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান স্কুলে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে। তার ভোটকেন্দ্রটি গুলশান-২ এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত। এদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুলে ভোট দেবেন। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল

নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অনুকূলে রয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন ঘিরে উত্তেজনা; ৫৭৪ কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ চিহ্নিত

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন ঘিরে উত্তেজনা; ৫৭৪ কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ চিহ্নিত

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন ঘিরে এবারও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার ৮০৫টি ভোটকেন্দ্রের ৫৭৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তবে গ্রামাঞ্চলের বিবাদমান গোষ্ঠীগুলো ভোট নিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে দাঙ্গায় জড়াতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

সংসদে উচ্চকক্ষ গঠনে বিএনপির অনড় অবস্থান; গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দলটির অবস্থান কী হবে?

সংসদে উচ্চকক্ষ গঠনে বিএনপির অনড় অবস্থান; গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দলটির অবস্থান কী হবে?

বিএনপির দেয়া ইশতেহারে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার রয়েছে। তবে দলটি বলছে, তারা গত অক্টোবরে স্বাক্ষর অনুযায়ী সনদ বাস্তবায়ন করতে চায়। বিএনপি সংস্কার আলোচনার শুরু থেকেই সংসদীয় আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠনের কথা বলে আসছে। দলটির অভিযোগ, তাদের উপেক্ষা করেই মোট ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে গণভোটের প্রশ্ন। সবশেষ, ইশতেহারে নিজ দলের অবস্থানে ‘অটল’ থাকায় গণভোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিএনপি জয়লাভ করলে ‘রাজনৈতিক ও সাংবিধানিক সংকট’ তৈরি হবে।

প্রেসক্লাব থেকে সাংবাদিক মামুদের মরদেহ উদ্ধার

প্রেসক্লাব থেকে সাংবাদিক মামুদের মরদেহ উদ্ধার

রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের আপিলের শুনানি নির্বাচনের পর

বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের আপিলের শুনানি নির্বাচনের পর

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের করা আপিলের শুনানি নির্বাচনের পর হবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তার নির্বাচনে অংশ নিতে এম এ কাইয়ুমের কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বাবা-মা’র কবর জিয়ারতে নির্বাচনি প্রচারণা শেষ করেছেন তারেক রহমান

বাবা-মা’র কবর জিয়ারতে নির্বাচনি প্রচারণা শেষ করেছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শেষ করে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল (সোমবার, ৯ ফেব্রুয়ারি) গভীর রাতে নিজের নির্বাচনি প্রচারণা শেষ করেন তিনি।

প্রচারণার শেষ দিনে ঢাকার ভিন্ন আসনে ছুটেছেন তারেক রহমান, জানিয়েছেন অঙ্গীকার-সতর্কতা

প্রচারণার শেষ দিনে ঢাকার ভিন্ন আসনে ছুটেছেন তারেক রহমান, জানিয়েছেন অঙ্গীকার-সতর্কতা

ক্ষমতায় গেলে দুর্নীতি দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করাই হবে বিএনপির প্রধান কাজ। গতকাল (সোমবার, ৯ ফেব্রুয়ারি) শেষ দিনের নির্বাচনি জনসভায় এ কথা বলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এ দিন দেশ পরিচালনায় সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানিয়ে সবাইকে ধানের শীষে ভোট দেয়ার অনুরোধ জানান তিনি। দেশ গড়তে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দেন বিএনপির এ শীর্ষ নেতা। এদিকে, ভোট নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

জাতির উদ্দেশে দেয়া তারেক রহমানের পূর্ণাঙ্গ নির্বাচনি ভাষণ

জাতির উদ্দেশে দেয়া তারেক রহমানের পূর্ণাঙ্গ নির্বাচনি ভাষণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে নির্বাচনি ভাষণ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) রাতে তিনি এ ভাষণ দেন।