Recent event

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির ৩ সদস্যর প্রতিনিধিদল

বিএনপির লোগো
বিএনপির লোগো | ছবি: সংগৃহীত
0

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৩ সদস্যর প্রতিনিধিদল।

আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এ বৈঠক শুরু হয়। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আজ সকাল সাড়ে ৭টায় নির্বাচনি প্রচার-প্রচারণার সময় শেষ হয়েছে।

এসএইচ