
চীন সফর শেষে ঢাকায় ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দল
চীনে চার দিনের সরকারি সফর শেষে আজ (শনিবার, ১৩ জুন) দুপুর ২টায় ঢাকায় ফিরেছেন ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন চার সদস্যের সংসদীয় দল।

নারী কর্মীদের সরাসরি বিদেশে পাঠাতে ‘অ্যাডভান্স পুল’ তৈরির চিন্তা সরকারের: প্রতিমন্ত্রী
বিদেশে অবস্থানরত নারী শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। প্রবাসীদের যেকোনও অসুবিধা বা অভিযোগ জানাতে বিনামূল্যে যোগাযোগের জন্য ১৬১৩৫ নম্বরে একটি টোল-ফ্রি হটলাইন চালু রয়েছে। এছাড়া এজেন্সিগুলোর বাইরে গিয়ে নারী কর্মীদের সরাসরি বিদেশে পাঠাতে একটি ‘অ্যাডভান্স পুল’ তৈরির চিন্তা-ভাবনা করছে সরকার।

জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে কেবল একজন সেনাপ্রধান বা রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন ‘জন্মগত নেতা’। সততা, দেশপ্রেম, সাহসিকতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তিনি আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

ঝড়ে ঘর হারানো মনোয়ারা বেগমকে নতুন ঘর উপহার দিলেন ডেপুটি স্পিকার
আসন্ন ঈদুল আজহার আগেই মাথা গোঁজার নতুন ঠাঁই পেলেন নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বড়খাপন গ্রামের ঘরহারা অসহায় মনোয়ারা বেগম। কালবৈশাখি ঝড়ে সব হারিয়ে নিঃস্ব হওয়া এ নারীর পাশে দাঁড়িয়েছেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তার ব্যক্তিগত উদ্যোগে নির্মিত একটি নতুন ঘর আনুষ্ঠানিকভাবে মনোয়ারা বেগমের হাতে তুলে দেয়া হয়েছে।

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক আগামীকাল
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক আগামীকাল ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

সংসদের প্রথম অধিবেশনের ১৩ম দিনের বৈঠক চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ম বৈঠক চলছে। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়।

ব্যক্তিগত উদ্যোগে হলেও অ্যাম্বুলেন্স সেবা পুনরায় চালু হবে: ডেপুটি স্পিকার
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সীমান্তবর্তী সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যক্তিগত উদ্যোগে হলেও দ্রুত সরকারি অ্যাম্বুলেন্স সেবা পুনরায় চালু করা হবে। যাতে রোগীরা সহজেই উন্নত চিকিৎসার জন্য অন্যত্র যাতায়াত করতে পারেন।

রাজনীতি করতে চাইলে শিক্ষকতা ছেড়ে আসতে হবে: ডেপুটি স্পিকার
শিক্ষকদের দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়া নিয়ে কঠোর অবস্থান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, শিক্ষকতা পেশায় থেকে কোনো ধরনের দলীয় রাজনীতি করা যাবে না; রাজনীতি করতে চাইলে আগে শিক্ষকতা ছেড়ে আসতে হবে।

জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি এবং এই শক্তির প্রতিফলনই ঘটে জাতীয় সংসদের মাধ্যমে। আজ (রোববার, ২৯ মার্চ) সংসদে সভাপতির আসন গ্রহণের পর প্রারম্ভিক বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংসদের অধিবেশন শুরু হয়েছে
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের (৩য় দিন) মুলতবি অধিবেশন শুরু হয়েছে। আজ (রোববার, ২৯ মার্চ) বিকেল ৩টায় শুরু হওয়া অধিবেশনে উপস্থিত আছেন বিএনপি চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

ডেপুটি স্পিকারের সঙ্গে আইএফইএস প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সংসদ ভবনে তার কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমসের (আইএফইএস) তিন সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন।

ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিস্টার কায়সার কামাল
ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তার নাম প্রস্তাব করেন হুইপ এম রুহুল কুদ্দস তালুকদার দুলু। সমর্থন করেন হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজাম। পরে এটি ভোটে দেন সভার সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। যা সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাশ হয়।