ফেনীতে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুত, এক প্রতিষ্ঠানকে জরিমানা
ফেনীতে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অভিযোগে সাঁড়াশি অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।