র্যাব-৭ জানায়, কতিপয় অসাধু ব্যবসায়ী ফেনী জেলার সদর থানাধীন মধ্যরামপুর তাকিয়া রোডস্থ ইসলামপুর এলাকায় অবৈধভাবে ভোজ্যতেলের কৃত্রিম সংকটের উদ্দেশে অবৈধ মজুত করে অসাধুভাবে বাজারজাত করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে আজ দুপুর ২টার দিকে র্যাব-৭, চট্টগ্রাম এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরসহ মোবাইল কোর্ট পরিচালনা করে ফেনী তাকিয়া রোডস্থ ইসলামপুর এলাকায় কবির এন্ড সন্স নামের একটি প্রতিষ্ঠানে। সেখানে ৫০ হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুত করার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলেও জানায় র্যাব-৭।
তারা আরও জানায়, র্যাব-৭ চট্টগ্রামের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃক ভ্রামমাণ আদালত পরিচালনা কার্যক্রম চলমান থাকবে।





