Recent event
মন্ত্রিসভা
সালাহউদ্দিনকে আহবায়ক করে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন

সালাহউদ্দিনকে আহবায়ক করে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ, পর্যালোচনা ও উন্নয়নের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে আহবায়ক করে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ৮ উপজেলায় পাইলটিং

‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ৮ উপজেলায় পাইলটিং

প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ২ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীসহ ১৫ সদস্যের ‘ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে।

নতুন মন্ত্রিসভা: অর্থনীতি ও আইনশৃঙ্খলা রক্ষা করাই বড় পরীক্ষা

নতুন মন্ত্রিসভা: অর্থনীতি ও আইনশৃঙ্খলা রক্ষা করাই বড় পরীক্ষা

অর্থনীতির চাকা সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সুশাসন প্রতিষ্ঠা করাই নব গঠিত মন্ত্রিপরিষদের সামনে বড় চ্যালেঞ্জ মনে করেন বিশিষ্টজনেরা। নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত সরকার জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবে বলেও আশাবাদ বিশ্লেষকদের।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে। আইনশৃঙ্খলা যতটুকু খারাপ ছিল, এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতেই হবে। আজ (বুধবার, ১৮ জানুয়ারি) সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

তারেক রহমানের মন্ত্রিপরিষদে নারী মন্ত্রী একজন ও ২ প্রতিমন্ত্রী

তারেক রহমানের মন্ত্রিপরিষদে নারী মন্ত্রী একজন ও ২ প্রতিমন্ত্রী

গঠন হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের ৪৯ সদস্যের মন্ত্রিপরিষদ। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এ মন্ত্রিসভায় আছেন তিন নারী। তারা হলেন- আফরোজা খানম রিতা, ফারজানা শারমিন পুতুল ও শামা ওবায়েদ।

বিভাগভিত্তিক নতুন মন্ত্রিসভা ২০২৬: কোন বিভাগ থেকে কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী?

বিভাগভিত্তিক নতুন মন্ত্রিসভা ২০২৬: কোন বিভাগ থেকে কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বিএনপির নতুন মন্ত্রিসভার  (Division-wise New Cabinet 2026) সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান। এবারের মন্ত্রিসভায় আঞ্চলিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে চট্টগ্রাম ও ঢাকা বিভাগ সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।

নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রথমবার এমপি হয়েই বাজিমাত: তারেক রহমানসহ মন্ত্রিসভায় ৩৩ নতুন মুখ

প্রথমবার এমপি হয়েই বাজিমাত: তারেক রহমানসহ মন্ত্রিসভায় ৩৩ নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (13th National Parliament Election) এক ঐতিহাসিক জয়লাভের পর নতুন সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এবারের মন্ত্রিসভায় সবচেয়ে বড় চমক হিসেবে এসেছে ৩৩ জন নেতার নাম (33 New Faces in Cabinet including Tarique Rahman), যারা প্রথমবারের মতো সংসদ সদস্য (MP) নির্বাচিত হয়েই সরাসরি মন্ত্রিসভায় (Cabinet) স্থান পেয়েছেন।

অর্থনীতিকে শক্তিশালী করতে সমন্বিতভাবে কাজ করতে চান নতুন মন্ত্রীরা

অর্থনীতিকে শক্তিশালী করতে সমন্বিতভাবে কাজ করতে চান নতুন মন্ত্রীরা

দুর্নীতির লাগাম টেনে ধরে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সমন্বিতভাবে কাজ করার কথা জানিয়েছেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মন্ত্রিসভার সদস্যদের অনেকেই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে খলিলুর রহমান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে খলিলুর রহমান

সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করেছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সে মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে খলিলুর রহমানকে।