Recent event

তারেক রহমানের মন্ত্রিপরিষদে নারী মন্ত্রী একজন ও ২ প্রতিমন্ত্রী

নারী প্রার্থীর প্রচারণা ও জাতীয় সংসদ ভবন
নারী প্রার্থীর প্রচারণা ও জাতীয় সংসদ ভবন | ছবি: এখন টিভি
1

গঠন হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের ৪৯ সদস্যের মন্ত্রিপরিষদ। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এ মন্ত্রিসভায় আছেন তিন নারী। তারা হলেন- আফরোজা খানম রিতা, ফারজানা শারমিন পুতুল ও শামা ওবায়েদ।

আফরোজা খানম রিতা পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিলেও ফারজানা পুতুল ও শামা ওবায়েদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হন আফরোজা খানম রিতা। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক রিতা প্রয়াত শিল্পপতি ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর কন্যা। তাকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

অন্যদিকে নাটোর-১ আসনে প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল রাজশাহী বিভাগে এবারের নির্বাচনে একমাত্র বিজয়ী নারী প্রার্থী। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের উত্তরসূরি তিনি।

বিএনপি নেত্রী শামা ওবায়েদ জয়ী হয়েছেন ফরিদপুর-২ আসন থেকে। বিএনপির প্রভাবশালী সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের এই উত্তরসূরি দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে।

এএইচ