
মানিকগঞ্জে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৬
মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে গরুবাহী ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীসহ আহত হয়েছেন ছয়জন। আজ (বৃহস্পতিবার, ২১ মে) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার ভাটবাউর এলাকায় রহমান সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জের সিভিল সার্জন ওএসডি
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. এ. কে. এম মোফাখখারুল ইসলামকে ওএসডি করা হয়েছে। তাকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

মানিকগঞ্জে নদী ভাঙন রোধে দেড় হাজার কোটি টাকার ৫ প্রকল্প: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মানিকগঞ্জকে স্থায়ীভাবে নদী ভাঙনের হাত থেকে রক্ষায় দেড় হাজার কোটি টাকার পাঁচটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাশাপাশি মানিকগঞ্জ, টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে নিয়ে আরো প্রায় ২৬০০ কোটি টাকার আরও একটি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

মানিকগঞ্জে অপচিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ইউনাইটেড হাসপাতালে ‘অপচিকিৎসায়’ এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল (শুক্রবার, ১৫ মে) বিকেল ৪টা ২২ মিনিটে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মানিকগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক
মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে আধা কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ (শুক্রবার, ১৫ মে) সন্ধ্যায় সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাঙ্গালা গ্রামে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। আটক মো. ইয়াকুব আলী (৪০) ওই এলাকার মো. আব্দুল হালিমের ছেলে।

সাটুরিয়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ৩
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মোটরসাইকেলে ধাক্কা দিয়েছে ট্রাক। এতে তিনজন নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ৮ মে) বিকাল ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন।

কালবৈশাখি ঝড়ে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
কালবৈশাখি ঝড়ে কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝনদীতে আটকে আছে বনলতা নামের একটি ফেরি। আজ (বৃহস্পতিবার, ৭ মে) রাত ১০টা ১০ মিনিট থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত রেখেছে কর্তৃপক্ষ।

মানিকগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ আটক ২
মানিকগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য আনুমানিক দেড় লাখ টাকা বলে জানা ডিবি পুলিশ। আজ (সোমবার, ৪ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার পাঁচ বারইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

হরিরামপুরে পদ্মা ভাঙন ঠেকাতে জরুরি জিও ব্যাগ ডাম্পিং শুরু
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর তীব্র ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার (ডাম্পিং) কাজ শুরু হয়েছে। আপদকালীন পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকার ৫০ মিটার অংশে এই কার্যক্রম চালানো হচ্ছে।

মানিকগঞ্জে র্যাবের অভিযানে দালালচক্রের ১২ সদস্য গ্রেপ্তার
মানিকগঞ্জ জেলার সদর থানাধীন মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে দালালচক্রের ১২ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) দুপুরে র্যাব-৪, সিপিসি-৩ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আল মাসুদের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান চালায়।

শিশু হত্যাকে কেন্দ্র করে গণপিটুনিতে নিহত ২, গ্রেপ্তার ২
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় শিশু আতিকা আক্তার হত্যার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতার গণপিটুনিতে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তুচ্ছ ঘটনার জেরে শিক্ষার্থী ইমরান হত্যা, ৫ জনের যাবজ্জীবন
মানিকগঞ্জ সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ইমরান হোসেন হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।