সাটুরিয়ায় যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার

মঞ্জুরুল ইসলাম মঞ্জু
মঞ্জুরুল ইসলাম মঞ্জু | ছবি: সংগৃহীত
0

মানিকগঞ্জের সাটুরিয়ায় জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (বুধবার, ১২ আগস্ট) বেলা ১১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে সাটুরিয়া সদর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মঞ্জুরুল ইসলাম মঞ্জু সাটুরিয়া সদর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি সাটুরিয়া ইউনিয়নের পশ্চিম কাওন্নারা গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার ছেলে। পাশাপাশি তিনি মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন:

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘মঞ্জু আওয়ামী যুবলীগের একজন সক্রিয় নেতা। তিনি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন। বিশেষ অভিযান চালিয়ে তাকে ইউনিয়ন পরিষদ থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

ওসি আরও জানান, মঞ্জুকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এসএস