
ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী ক্রিকেট দল
‘ভারতের সঙ্গে জিততে পারলে ইনশাআল্লাহ ফাইনালে উঠবো’— মারুফা আক্তারের কণ্ঠে এমন আত্মবিশ্বাসেই যেন প্রতিধ্বনিত হচ্ছে পুরো বাংলাদেশ দলের স্বপ্ন। নারী এশিয়া কাপের সেমিফাইনালে আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাটিংয়ে কিছুটা নড়বড়ে হলেও বোলিংয়ে দারুণ ছন্দে থাকা টাইগ্রেসদের বড় ভরসা মারুফা। আর শক্তিশালী ভারতের বিপক্ষে এই পেসারের আগুনঝরা বোলিংয়েই ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে মারুফা আক্তার
টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন পেসার মারুফা আক্তার। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) মেয়েদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। মারুফা ছাড়াও উন্নতি হয়েছে সুলতানা খাতুন, সোবহানা মোস্তারি, দিলারা আক্তার দোলাদের।

আইসিসি র্যাংকিংয়ে ২০৬ ধাপ এগোলো মারুফা
আইসিসি র্যাংকিংয়ে বিশাল লাফ দিয়েছেন মারুফা আক্তার। টি-টোয়েন্টি নারী বোলারদের র্যাংকিংয়ে ২০৬ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৯২ নম্বরে অবস্থান করছেন বাংলাদেশের গতি তারকা মারুফা আক্তার।

ডব্লিউপিএলের নিলামে বাংলাদেশি তিন নারী ক্রিকেটারের নাম
নারী ক্রিকেটারদের নিয়ে ভারতে নিয়মিত আয়োজিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ। ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) নামের এ টুর্নামেন্টের আসন্ন আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর। নিলামে খেলোয়াড়দের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার।

উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের
এবার নারীদের আইপিএল খ্যাত উইমেন্স প্রিমিয়ার লিগ নিলামে জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। গত আসরের নিলামে বাংলাদেশ থেকে ছিলেন মারুফা আক্তার ও রাবেয়া খান।