
কয়েকদফা হামলায়ও ইরানের মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরাইল
দফায় দফায় হামলা চালিয়েও ইরানের ভূগর্ভস্থ মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইল। সিএনএনের বিশ্লেষণ বলছে, যুদ্ধবিরতির মধ্যেই মিসাইল সাইট সংস্কার করে পুরোদমে হামলার জন্য প্রস্তুত ইরানের বিপ্লবী গার্ড কর্পস। উদ্ধার করা হয়েছে মাটির নিচে চাপা পরা যুদ্ধ সরঞ্জামও। যা ইঙ্গিত করে, তেহরানের প্রতিরোধ শক্তির বিরুদ্ধে বারবার ব্যর্থ হচ্ছে মার্কিন যুদ্ধনীতি। ধরা পরে যাচ্ছে বিমান হামলার সীমাবদ্ধতা।

ক্রুস ক্ষেপণাস্ত্রের মহড়া চালালো উত্তর কোরিয়া
আবারো ক্রুস মিসাইল ও এন্টি-ওয়ারশিপ ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএন এ খবর নিশ্চিত করেছে।

সৌদি আরবে ইরানের মিসাইল কেড়ে নিলো টাঙ্গাইলের মোশাররফের প্রাণ
অভাবের সংসারটা একটু ভালো করার স্বপ্ন নিয়ে ৮ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের মোশারফ হোসেন (৪০)। আল খারিজ শহরের পাশে একটি কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন তিনি। কিন্তু দূর প্রবাসে কর্মরত অবস্থায় গতকাল (রোববার, ৮ মার্চ) ইরানের মিসাইল হামলায় থেমে গেলো তার জীবন সংগ্রাম।

সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত
সৌদি আরবে মিসাইল হামলায় কিশোরগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। গতকাল (রোববার, ৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়া (৩৫) নিহত হন।

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৫ ইসরাইলি নিহত, আহত ২০
ইসরাইলের বেইত শেমেস এলাকায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (মিসাইল) হামলায় অন্তত আটজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। জেরুজালেম থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বেইত শেমেস এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

কিমের উপস্থিতিতেই দূরপাল্লার ক্রুজ মিসাইলের পরীক্ষা উত্তর কোরিয়ার
পরমাণু অস্ত্র সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে দূরপাল্লার ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গতকালের (রোববার, ২৮ ডিসেম্বর) এ মহড়ায় উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

দুর্ভিক্ষ ঘোষণার পরদিনই গাজায় আগ্রাসন বাড়িয়েছে ইসরাইল
দুর্ভিক্ষ ঘোষণার পরদিনই আজ (শুক্রবার, ২৩ আগস্ট) সকালে গাজা শহরে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইসরাইল। তীব্র বিস্ফোরণে পালাবার পথ খুঁজে পাচ্ছে না ফিলিস্তিনিরা। এদিকে ইসরাইলি হামলায় শুক্রবার একদিনেই চার শিশুসহ প্রাণ গেছে অন্তত ৭১ জনের। আর অনাহারে মারা গেছে আরও দুই ফিলিস্তিনি। এদিকে হামাসের হাতে জিম্মিদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজায় চলমান ইসরাইলি অভিযানের মধ্যেই রাজধানী তেল আবিবে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনি হুতি যোদ্ধারা।

পুনরায় যুদ্ধ চাপিয়ে দেয়া হলে ইসরাইলে মিসাইলের বৃষ্টি চালাবে হিজবুল্লাহ
অস্ত্র সমর্পণ না করার কথা পুনর্ব্যক্ত করেছে হিজবুল্লাহ। সংগঠনটির মহাসচিব নাঈম কাশেম দাবি করে, পুনরায় যুদ্ধ চাপিয়ে দেয়া হলে ইসরাইলে মিসাইলের বৃষ্টি চালাবে হিজবুল্লাহর যোদ্ধারা। আজ (মঙ্গলবার,৬ আগস্ট) টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা জানান তিনি।

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ
ইরানের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ তুলেছে ইসরাইল। নিউইয়র্ক টাইমসের দাবি, মিসাইলের ওয়ারহেডে সংযুক্ত করা হয়েছে নিষিদ্ধ এ বোমা, যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার সম্ভাবনা বাড়িয়েছে কয়েকগুণ। যদিও অভিযোগের পক্ষে বা বিপক্ষে কোনো বক্তব্য দেয়নি ইরান।

ইরানের আকাশে মোসাদের স্পাইক মিসাইল
ইসরাইলের হামলা শুরুর পাঁচ দিনে কেবল তেহরান থেকেই ইসরাইলি গুপ্তচর সন্দেহে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ইরান। ইস্পাহার শহরে গ্রেপ্তার হয়েছেন ৬০ জন। রাজধানীর বুকে খোঁজ মিলেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম মোসাদের কাস্টোমাইজড স্পাইক মিসাইল। মোসাদবিরোধী অভিযান চলছে ইরানের দক্ষিণ-পশ্চিমেও।

ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার হামলা: নিহত ১৫, আহত ৯৯
ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ড্রোন আর মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। আহত হয়েছেন আরও প্রায় ৯৯ জন। আজ (মঙ্গলবার, ১৭ জন) রাতে কিয়েভে এই ভয়াবহ হামলা চালায় রাশিয়া।

মধ্যরাত ও ভোরে ইরানের দুই দফা হামলা, ছয় ইসরাইলি নিহত
ইসরাইলে শনিবার মধ্যরাত ও আজ (রোববার, ১৫ জুন) ভোরে দুই দফা হামলা চালিয়েছে ইরান। দ্রুতগতির মিসাইল ব্যবহার করে পরিচালিত এ হামলায় ৬ ইসরাইলি নিহত হয়েছে। এছাড়াও আরো ৫০ জন আহত হয়েছেন।