মোটরসাইকেল
হোন্ডা সিবি ৩৫০সি স্পেশাল এডিশন, কী আছে এতে? জেনে নিন স্পেসিফিকেশন ও দাম

হোন্ডা সিবি ৩৫০সি স্পেশাল এডিশন, কী আছে এতে? জেনে নিন স্পেসিফিকেশন ও দাম

মোটরসাইকেল বাজারে সাড়ে তিনশো সিসির সেগমেন্টে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (Honda Motorcycle & Scooter India)। বিশেষ করে হোন্ডা হাইনেস সিবি ৩৫০ (Honda H'ness CB350) এবং হোন্ডা সিবি ৩৫০ আরএস (Honda CB350RS) বাইকপ্রেমীদের মন জয় করেছে(Honda CB350C Special Edition Features and Price)। এরই ধারাবাহিকতায় ক্লাসিক ডিজাইন ও আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে বাজারে আসছে প্রিমিয়াম এডিশন ‘হোন্ডা সিবি৩৫০সি স্পেশাল এডিশন’ (Honda CB350C Special Edition)।

টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় কাজী দেশ (২৮) নামের এক সুইডেন প্রবাসী নিহত হয়েছেন। গতকাল (শনিবার, ১০ অক্টোবর) সন্ধায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইয়ামাহা এক্সএসআর ১৫৫ নাকি রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০, দামে ও ফিচারে কোনটি এগিয়ে?

ইয়ামাহা এক্সএসআর ১৫৫ নাকি রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০, দামে ও ফিচারে কোনটি এগিয়ে?

ভারতীয় বাজারে অবশেষে লঞ্চ হয়েছে তরুণ বাইকারদের বহু প্রতীক্ষিত নব্য-রেট্রো বাইক ইয়ামাহা এক্সএসআর ১৫৫ (Yamaha XSR 155 Price)। বাইকটির এক্স-শোরুম দাম নির্ধারণ করা হয়েছে ১.৫০ লাখ রুপি। প্রিমিয়াম ফিচার ও রেট্রো ডিজাইনের এই বাইকটি বাজারে আসার পরই সরাসরি প্রতিযোগিতা শুরু হয়েছে সেগমেন্টের সবচেয়ে জনপ্রিয় মডেল রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০-এর সঙ্গে (Royal Enfield Hunter 350 Specs)। ক্লাসিক লুক থাকলেও এই দুই বাইকের ইঞ্জিন ক্ষমতা, ফিচার, পারফরম্যান্স এবং দামে রয়েছে বড় ধরনের পার্থক্য (Yamaha XSR 155 vs Royal Enfield Hunter 350 Comparison)।

ফেনীতে ভারতীয় শাড়ি, কাভার্ড ভ্যান-মোটরসাইকেল আটক

ফেনীতে ভারতীয় শাড়ি, কাভার্ড ভ্যান-মোটরসাইকেল আটক

ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আটক পণ্যের সর্বমোট সিজার মূল্য ৮১ লাখ ৯০ হাজার টাকা।

লিটারে ৭০ কিমি মাইলেজ দেয় টিভিএসের এই মোটরসাইকেল, জেনে নিন দাম ও ফিচার

লিটারে ৭০ কিমি মাইলেজ দেয় টিভিএসের এই মোটরসাইকেল, জেনে নিন দাম ও ফিচার

শহরের রাস্তায় প্রতিদিনের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে টিভিএস (TVS) নিয়ে এসেছে তাদের অন্যতম সেরা কমিউটার মোটরসাইকেল 'টিভিএস স্পোর্ট' (TVS Sport)। হালকা ওজন, সহজ রাইডিং এবং জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিনের কারণে প্রতিদিনের কাজের জন্য বাইকটি গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয় (TVS Sport)।

হবিগঞ্জে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই যুবক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইজিবাইকের দুই যাত্রীও গুরুতর আহত হন।

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

দেশে সড়ক দুর্ঘটনা (Road Accident) হ্রাস করা এবং নিরাপদ যাতায়াত (Safe Transport) নিশ্চিত করার লক্ষ্যে মোটরসাইকেল ও ব্যক্তিগত বা বাণিজ্যিক গাড়ির চালকদের জন্য গুরুত্বপূর্ণ ১২টি ট্রাফিক নির্দেশনা (12 Traffic Rules and Directives) জারি করেছে বাংলাদেশ পুলিশ (Bangladesh Police)। সম্প্রতি পুলিশের ভেরিফায়েড পেজে প্রকাশিত এক বিশেষ সচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলো অনুসরণ করার কড়া নির্দেশ দেওয়া হয় (Police Guidelines for Motorcyclists and Drivers)।

ফেনীতে মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত এক নারী

ফেনীতে মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত এক নারী

ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা বাজারে মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কায় জোবায়দা আক্তার (৩০) নামের এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দাগনভূঞা আতাতুর্ক হাইস্কুল মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় নিহত ১

কুষ্টিয়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় নিহত ১

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় চাইনা রানী বিশ্বাস নামের এক নারী নিহতের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পাবনায় বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাবনায় বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে বাস চাপায় আনোয়ার হোসেন (৪৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত‍্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) সকালে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত আরোহী

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত আরোহী

কুষ্টিয়ার মিরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে আকরাম হোসেন (৫৫) নামের আরোহী নিহতের ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর উপজেলার সাতমাইল গ্যাস ফিলিং ষ্ট্রেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) সকালে শহরের বাইপাস এলাকার আইয়ুব মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।