
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাত
যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে বড় ধরনের সামরিক অভিযান চালায় গত ২৮ ফেব্রুয়ারি। ইসরাইলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। খামেনি ছাড়াও ইরানের আরও ৪৮ গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন বলে দাবি ট্রাম্পের। প্রতিশোধ হিসেবে ইরান শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরাইল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোয় আক্রমণ চালাচ্ছে। হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইরানের সমর্থনে লেবাননের হিজবুল্লাহ রকেট ও মিসাইল হামলা শুরু করলে ইসরাইল লেবাননে তীব্র বিমান হামলা ও স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার জবাব দেয়ার ঘোষণা হিজবুল্লাহর
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাব দেয়ার কথা জানিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ। এক বিবৃতিতে লেবানন হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেন, ‘এই গোষ্ঠি ‘‘সম্মান ও প্রতিরোধের ক্ষেত্র’’ ত্যাগ করবে না।"

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের বিভিন্ন প্রদেশে অন্তত ২০১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৪৭ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি রাশিয়ার আহ্বান
ইরানের ভূখণ্ডে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কোর মতে, সব পক্ষকে অবশ্যই ‘রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে’ ফিরে আসতে হবে। খবর আল জাজিরার।

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি কে, কেন তিনি হামলার সম্ভাব্য লক্ষ্য
যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর নতুন করে হামলা (US and Israel attack on Iran) চালিয়েছে। এতে আবারও থমকে গেছে তেহরানের পরমাণু কর্মসূচি (Iran's nuclear program) নিয়ে আলোচনা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে—ইরানের নিরাপত্তা কাঠামো ও শীর্ষ নেতৃত্বকে কি পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে? আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (Supreme Leader Ayatollah Ali Khamenei)।

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট স্থগিত
ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এ প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন মুখপাত্র এ তথ্য জানান। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে বলেও জানানো হয়।