শিক্ষার্থী
বিতর্ক-গণিত-বিজ্ঞানে মুখর শাহীন কলেজের আন্তঃশাহীন প্রতিযোগিতা

বিতর্ক-গণিত-বিজ্ঞানে মুখর শাহীন কলেজের আন্তঃশাহীন প্রতিযোগিতা

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ, জ্ঞানচর্চা এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরির লক্ষ্যে বিএএফ শাহীন কলেজ ঢাকার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতা-২০২৬।

‘সমাজকে তুলে ধরার একটি বড় শক্তি সাংবাদিকতা’

‘সমাজকে তুলে ধরার একটি বড় শক্তি সাংবাদিকতা’

সাংবাদিকতা সমাজকে তুলে ধরার একটি বড় শক্তি এমনটি উল্লেখ করেছেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভীন হাসান। আজ (বুধবার, ১৯ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দুইদিনব্যাপী প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাভার্ড ভ্যানের চাপায় আইইউবি শিক্ষার্থী নিহত; অভিযুক্ত চালক গ্রেপ্তার

কাভার্ড ভ্যানের চাপায় আইইউবি শিক্ষার্থী নিহত; অভিযুক্ত চালক গ্রেপ্তার

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) অলি নূর মাহমুদ (২৩) নামক এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালককে গ্রেপ্তার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। সেই সঙ্গে দুর্ঘটনায় ব্যবহৃত কাভার্ড ভ্যানও উদ্ধার করা হয়েছে।

রাঙামাটিতে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটিতে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ও পর্যটনকেন্দ্র সাজেক এলাকায় পৃথক ঘটনায় পানিতে ডুবে অনুশকা চাকমা (৫) ও কান্দারা চাকমা (১২) নামে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামের নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

চুয়েটের একই পুকুরে ফের দুই শিক্ষার্থীর মৃত্যু

চুয়েটের একই পুকুরে ফের দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একই পুকুরে ডুবে ফের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ১২ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও পৌর শহরের কলেজপাড়া এলাকায় একটি ছাত্রীনিবাস থেকে নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের রিতা আক্তার নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নয়, ঢাবির অধীনেই পরীক্ষা চান তিতুমীরের একদল শিক্ষার্থী

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নয়, ঢাবির অধীনেই পরীক্ষা চান তিতুমীরের একদল শিক্ষার্থী

নতুন করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে চান না ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থী। দ্রুত পরীক্ষা সম্পন্ন করে বিদ্যমান কাঠামোতে ঢাবির অধীনেই স্নাতক শেষ করার দাবি জানিয়েছেন তারা। আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ দাবি জানান।

এসএসসিতে অকৃতকার্য হয়ে কুষ্টিয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা!

এসএসসিতে অকৃতকার্য হয়ে কুষ্টিয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা!

কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে তানিয়া জাহান (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল (সোমবার, ১০ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার বাহাদুরপুর কুচিয়ামোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তোমাদের জন্যই দায়িত্বে, বুঝেশুনে আন্দোলন করো— শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী

তোমাদের জন্যই দায়িত্বে, বুঝেশুনে আন্দোলন করো— শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য, কাজ করছি তোমাদের জন্য। বুঝেশুনে আন্দোলন করো। আর যদি মনেই করো, আন্দোলন করতে হবে, একবার এসে আমার সঙ্গে ডিবেট করে যাও, জিজ্ঞেস করো। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো।’

আধিপত্য বিস্তারে পুরোনো পথে ছাত্র সংগঠনগুলো, সংঘাত নিয়ে বাড়ছে উদ্বেগ

আধিপত্য বিস্তারে পুরোনো পথে ছাত্র সংগঠনগুলো, সংঘাত নিয়ে বাড়ছে উদ্বেগ

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তার করতেই পুরোনো সংস্কৃতিতে ফিরছে ছাত্র সংগঠনগুলো। যার বড় উদাহরণ সম্প্রতি ছাত্রদল ও শিবিরের সংঘাত। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও এমন পরিস্থিতি নিয়ে একে অপরকে দুষছেন সংগঠন দুটির নেতারা। তবে এমন সংঘাত নিয়ন্ত্রণে না এলে সাধারণ শিক্ষার্থীরা আবারও ফুঁসে উঠতে পারে বলেও ধারণা করছেন তারা।

৩ শিক্ষার্থীর জন্য ১১ শিক্ষক; পাশ করলো না একজনও

৩ শিক্ষার্থীর জন্য ১১ শিক্ষক; পাশ করলো না একজনও

জামালপুরে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি। এর মধ্যে ইসলামপুর উপজেলার কদমতলী ক্বারী পাড়া উচ্চ বিদ্যালয়ে ১১ জন শিক্ষক মিলে মাত্র তিনজন পরীক্ষার্থীকে পাঠদান করিয়েও একজনকেও উত্তীর্ণ করাতে পারেননি। বাকি দুই প্রতিষ্ঠান থেকেও অংশ নেয়া সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।