শিক্ষার্থী তাজমিন হত্যা মামলায় সন্দেহভাজন যুবক আটক

আটককৃতরা পুলিশের কাছে হেফাজতে
আটককৃতরা পুলিশের কাছে হেফাজতে | ছবি: সংগৃহীত
0

কুমিল্লায় শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রিয়াজ উদ্দিন রাজু নামে এক যুবককে কক্সবাজার থেকে আটক করেছে পুলিশ। আজ (রোববার, ১১ অক্টোবর) রাত ১০টায় শহরের কলাতলী এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, নিহত তাজমিনকে কক্সবাজারে নিয়ে এসেছিলেন তিনি। রাজুর সাথে তাজমিনের প্রেমের সম্পর্ক ছিলো। তবে হত্যা মামলায় রাজুকে আসামি করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাইয়ে একটি ধান খেত থেকে শিক্ষার্থী তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধারের পর নিহতের বাবা আব্দুল আলিম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

জেআর