শিশুর মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে নিহত এক শিশু

সুনামগঞ্জে বজ্রপাতে নিহত এক শিশু

সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আবির হোসেন (১২) নামের এক শিশু নিহত হয়েছে। এসময় সঙ্গে থাকা তার ছোট ভাই আরিফ হোসেন (৮) আহত হয়। আজ (সোমবার, ২৫ মে) বিকেলে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। তারা রাজনগর গ্রামের আব্দুল মিয়ার ছেলে।

সিলেটে হাম উপসর্গে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৯ মাস বয়সী শিশুটি। মৃত শিশুটি সিলেট সদরের বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামসদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

কুমিল্লায় হাম-রুবেলায় আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। হাম আক্রান্ত শিশু রায়হান (৮) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর এলাকার ফারুকের ছেলে। এ নিয়ে কুমিল্লা জেলায় এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হলো।

হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এরইমধ্যে হামে আক্রান্ত হয়ে এক শিশু মারা গেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি দুই শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে। আজ (বুধবার, ১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

গতকাল শুক্রবার থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ১০ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ১০ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১০ শিশু। এছাড়া নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৪৮ জন। আজ (বুধবার, ৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১২৮ জনের মৃত্যু হয়েছে।

সিলেটে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

সিলেটে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

সিলেটে হাম আক্রান্ত হয়ে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৬ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিরামপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিরামপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (রোববার, ৫ এপ্রিল) বেলা ৪টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ মাধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫

কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৬ মাস বয়সী রায়ান নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে এ জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জন।

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু, ভর্তি ১৪ জন

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু, ভর্তি ১৪ জন

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ভর্তি রোগী ৩৯১ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ৪০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস।

মৌলভীবাজারে রক্ত পরীক্ষার সময় শিশুর মৃত্যু, অভিযোগের তীর ডায়াগনস্টিক সেন্টারের দিকে

মৌলভীবাজারে রক্ত পরীক্ষার সময় শিশুর মৃত্যু, অভিযোগের তীর ডায়াগনস্টিক সেন্টারের দিকে

মৌলভীবাজারের কুলাউড়ায় রক্ত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের সময় নিউমোনিয়ায় আক্রান্ত এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারের ওপরই অভিযোগ করছেন নিহত শিশুটির স্বজনরা। গতকাল (শনিবার, ৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত শিশুটির নাম রিহান (৩ মাস)।