মির্জাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিহত শিশু
নিহত শিশু | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে ডুবে সাফুয়ান নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) বিকেলে উপজেলার পৌরসদরের কাণ্ঠালিয়া এলাকা সংলগ্ন লৌহজং নদীতে এ দুর্ঘটনা ঘটে।

শিশু সাফুয়ান কাণ্ঠালিয়া গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে।

শিশুটির স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সবার অগোচরে শিশুটি নদীর পাড়ে চলে যায় এবং এক পর্যায়ে পানিতে পড়ে তলিয়ে যায়। এসময় নদীর অপর প্রান্ত থেকে কয়েকজন নারী প্রত্যক্ষদর্শী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলেও তাৎক্ষণিকভাবে আশপাশে কাউকে পাওয়া যায়নি। পরে শিশুটিকে হাত নাড়াতে নাড়াতে পানির নিচে তলিয়ে যেতে দেখেন স্থানীয়রা।

আরও পড়ুন:

ঘটনার খবর পেয়ে দ্রুত টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ৩ সদস্যের একটি ডুবুরিদল শিশুটিকে উদ্ধারে দুপুরে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযানকালে বেলা ৩টা ৪০ মিনিটের দিকে মাঝ নদী থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করে ডুবুরি দলের সদস্যরা।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. ইসমাইল হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমাদের ৩ ডুবুরিসহ ৭ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। শিশুটিকে উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এসএইচ