নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্বজনদের হেফাজতে শিশুটির মরদেহ
স্বজনদের হেফাজতে শিশুটির মরদেহ | ছবি: এখন টিভি
0

নেত্রকোণার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে নওশাদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৩১ আগস্ট) দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নওশাদ শ্রীরামখিলা গ্রামের মেহেদী হাসান রাকিবের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে প্রতিবেশী এক শিশুর সঙ্গে পুকুরপাড়ে খেলা করছিলো নওশাদ। খেলার ছলে হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায় সে। এদিকে শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে।

এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয় ও পরিবারের সদস্যরা উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

এসএইচ