
আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। আজ (বৃহস্পতিবার, ৭ মে) দুপুরে মিরপুরে দুই দলের অধিনায়কের উপস্থিতিতে হয়েছে এই সিরিজের ট্রফি উন্মোচন।

দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি নিউজিল্যান্ড-বাংলাদেশ
সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দাপুটে জয় নিয়ে উজ্জীবিত টাইগার শিবিরের লক্ষ্য ঢাকায় ফেরার আগেই সিরিজ নিশ্চিত করলা। অনভিজ্ঞ কিউইরা মরিয়া সমতায় ফিরতে। চট্টগ্রামে ম্যাচ শুরু আজ (বুধবার, ২৯ এপ্রিল) দুপুর ২টায়।

দীর্ঘ বিরতি কাটিয়ে মাঠে নামছে বাংলাদেশ; কিউইদের ভরসা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতা
প্রায় পাঁচ মাস পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। প্রথা ভেঙে কিউইদের বিপক্ষে বিকল্প তৈরির পাশাপাশি ব্যাটিং অর্ডারেও গভীরতা বাড়ানোর দিকে মনোযোগ অধিনায়ক লিটনের। আর অনভিজ্ঞ দল হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নিউজিল্যান্ড।

বিশ্বকাপ কোয়ালিফাই ও পাকিস্তান সিরিজে নতুন মুখের লক্ষ্য হাবিবুল বাশারের
ওয়ানডে বিশ্বকাপে অন্তত ছয় বা সাত নম্বরে থেকে কোয়ালিফাই করতে চান প্রধান নির্বাচক হাবিবুল বাশার। আর টি-টোয়েন্টি স্কোয়াডের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজেও দেখা যেতে পারে নতুন মুখ। তবে ম্যাচ জেতাই থাকবে প্রথম লক্ষ্য। এছাড়া ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে ক্রীড়াঙ্গনের সার্বিক বিষয়েও কাজ করতে চান হাবিবুল বাশার।

চট্টগ্রামের ‘ব্যাটিং স্বর্গে’ সিরিজ জয়ের লড়াই বৃহস্পতিবার
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ
চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে আগামীকাল (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরের মন্থর উইকেটের পর চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে অলিখিত ফাইনাল ম্যাচ উত্তাপ ছড়ানোর অপেক্ষায়। অবশ্য টাইগার পেস বোলিং কোচ শন টেইট উইকেট নিয়ে চিন্তা করছেন না, বরং তিনি যেকোনো অবস্থাতেই জিততে চান ম্যাচ।

সিরিজ জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ড; সমতায় ফিরতে আত্মবিশ্বাসী বাংলাদেশ
মিরপুরে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় নিউজিল্যান্ড। অন্যদিকে সমতায় ফিরতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দ্বিতীয় ওডিয়াইয়ের আগে প্রখর রোদ্রেই ঘাম ঝড়িয়েছেন উভয়দলের ক্রিকেটাররা।

প্রথম ওয়ানডেতে হার—ব্যাখ্যায় যা জানালেন সাইফ
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে কী কারণে হারতে হলো বাংলাদেশকে? ম্যাচ শেষে সেই ব্যাখ্যাই দিলেন ওপেনার সাইফ হাসান। বললেন, হোমগ্রাউন্ডের সুবিধা পেতে উইকেট তৈরি, মিডল অর্ডারে দুর্বলতাসহ ক্যাচ মিসের কারণেই হারতে হয়েছে।

বোর্ডে পরিবর্তন এলেও দলের মানসিকতা একই থাকবে: ফিল সিমন্স
ক্রিকেট বোর্ডে পরিবর্তন এলেও খেলার মাঠে দলের মানসিকতা একই থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স। নিউজিল্যান্ড তুলনামূলক খর্ব শক্তির দল নিয়ে এলেও প্রতিপক্ষকে দুর্বল ভাবতে নারাজ তিনি। অন্যদিকে তরুণদের জন্য এই সিরিজকে বড় সুযোগ হিসেবে দেখছেন কিউই কোচ রব ওয়াল্টার।

ঘরোয়া ক্রিকেটে বদলের হাওয়া; স্বল্প সময়ে বড় পরিকল্পনার কথা জানালেন নান্নু
নতুন অ্যাডহক কমিটির অধীনে ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর মিশনে নেমেছেন টুর্নামেন্ট কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু। অল্প সময়, বড় পরিকল্পনা, চ্যালেঞ্জও কম নয়। নিউজিল্যান্ড সিরিজ নিয়েও নিজের অভিমত জানিয়েছেন সাবেক এ অধিনায়ক।

পাঁচ ম্যাচ সিরিজ: আজ মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ মাউন্ট মঙ্গানুইতে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে আজ (রোববার, ১৫ মার্চ) বাংলাদেশ সময় বেলা সোয়া ১২টায়।

সিরিজ নির্ধারণী বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ আজ
সিরিজের প্রথম দুই ওয়ানডে শেষে সমানে সমান স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজ নির্ধারণী ম্যাচে আজ (রোববার, ১৪ মার্চ ) মুখোমুখি দুই দল। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সোয়া ২টায় মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বিশ্রামে দল, তবে আলোচনায় বিতর্কিত রান আউট
সিরিজ নির্ধারণী ম্যাচের আগেরদিন বাংলাদেশ-পাকিস্তান অনুশীলন না করলেও কোচদের সরব উপস্থিতিতে ব্যস্ত সময় পার করেছেন রিপন মণ্ডল-জাকের আলী অনিকরা। অনুশীলন না হলেও মিরাজ-সালমান ইস্যুতে উত্তপ্ত ক্রিকেট বিশ্বের আঁচ লেগেছে মিরপুরেও। 'মিরাজ-আঘা' রান আউট কাণ্ড নিয়ে মুখ খুলেছেন সাবেক ক্রিকেটার ও দায়িত্বপ্রাপ্তরা।