সীমান্ত
সাতক্ষীরা সীমান্তে ৮০ হাজার টাকার ভারতীয় ফাইটার মোরগ জব্দ

সাতক্ষীরা সীমান্তে ৮০ হাজার টাকার ভারতীয় ফাইটার মোরগ জব্দ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারের সময় ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ফাইটার মোরগ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শনিবার, ৮ আগস্ট) সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মোরগ জব্দ করে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্যসহ আটক ১

বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্যসহ আটক ১

যশোর সীমান্তে অভিযান চালিয়ে এক আসামিসহ বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শনিবার,৮ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ হিজলী বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

শেরপুর সীমান্তে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুর সীমান্তে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুরের ঝিনাইগাতি উপজেলা সীমান্ত এলাকায় ৬০০ বোতল আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। আজ (শনিবার, ৮ আগস্ট) ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়। তবে মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নরসিংদীতে বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নরসিংদীতে বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নরসিংদীতে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ৭ আগস্ট) দুপুরে মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করেছে বিজিবি। গতকাল (বৃহস্পতিবার, ৬ আগস্ট) সকাল ১০টা থেকে আজ (শুক্রবার, ৭ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এ সব চোরাই পণ্য উদ্ধার করে।

যশোর সীমান্তে ভারতীয় শাড়িসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ

যশোর সীমান্তে ভারতীয় শাড়িসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়িসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

ফেনী সীমান্তে ৯০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

ফেনী সীমান্তে ৯০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) ভোরে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঘাসের ঝুড়িতে অভিনব কায়দায় লুকানো ২০ হাজার ১৬০ ভারতীয় ইয়াবা উদ্ধার

ঘাসের ঝুড়িতে অভিনব কায়দায় লুকানো ২০ হাজার ১৬০ ভারতীয় ইয়াবা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঘাসের ঝুড়িতে অভিনব কায়দায় লুকানো ২০ হাজার ১৬০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। আজ (বুধবার, ৫ আগস্ট) সকালে উপজেলার নোয়াবাদী এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

সেউতা সংকটের পর সীমান্তে কঠোর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

সেউতা সংকটের পর সীমান্তে কঠোর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় অভিবাসন সংকটের পর সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল (মঙ্গলবার, ৪ আগস্ট) এক ভিডিও কনফারেন্সে এ বিষয়ে একমত হন জোটের স্বরাষ্ট্রমন্ত্রীরা। এদিকে সেউতায় অবৈধভাবে প্রবেশ করা প্রায় ৭২ হাজার অভিবাসনপ্রত্যাশীর মধ্যে ৭০ হাজারই মরক্কোয় ফিরে গেছেন বলে জানিয়েছেন স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী।

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১ হাজার পিস ইয়াবা জব্দ

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১ হাজার পিস ইয়াবা জব্দ

যশোর সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।

কালিন্দী নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

কালিন্দী নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে মো. পিয়ার আলী গাজীর মরদেহ উদ্ধার হয়েছে। নিহত পিয়ার আলী গাজী উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা।