সীমান্ত হত্যা
ফেনী সীমান্তে ৯০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

ফেনী সীমান্তে ৯০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‘পুশইন’ ও সীমান্ত হত্যার প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ-সমাবেশ

‘পুশইন’ ও সীমান্ত হত্যার প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ-সমাবেশ

‘পুশইন’ ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। আজ (শুক্রবার, ১২ জুন) বিকেলে তারা শহরের আদালত এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে অপরাধে জড়িত ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (মঙ্গলবার, ২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

ভারতীয় হাইকমিশনারকে তলব করার দাবি ছাত্র অধিকার পরিষদের

ভারতীয় হাইকমিশনারকে তলব করার দাবি ছাত্র অধিকার পরিষদের

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সীমান্তে হত্যার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনারকে তলব করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতারা। অন্যথায় ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) সীমান্তে হত্যা এবং পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন বক্তারা।

'নরেন্দ্র মোদি-ড. ইউনূসের বৈঠককে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে'

'নরেন্দ্র মোদি-ড. ইউনূসের বৈঠককে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে'

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠককে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

নির্যাতনের অভিযোগ শুনে সম্মেলনেই ওসি প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

নির্যাতনের অভিযোগ শুনে সম্মেলনেই ওসি প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ভারত ও বাংলাদেশ বাহিনীর প্রধানদের মধ্যে আলোচনার পরও সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী। আর, সীমান্ত হত্যা বন্ধে আরও কঠোর হবেন জানিয়ে বিজিবি মহাপরিচালক বলছেন, কোনো উদ্দেশ্য নিয়ে সীমান্তে না ঘেঁষলে আপাতত নিরাপত্তায় কোনো ঘাটতি নেই। কক্সবাজারের উখিয়ায় নতুন ব্যাটালিয়ন উদ্বোধনের সময় এসব কথা বলেন তারা।

আমাদের লোকদের গুলি করে মেরে দেয় সীমান্তে: মির্জা ফখরুল

আমাদের লোকদের গুলি করে মেরে দেয় সীমান্তে: মির্জা ফখরুল

সীমান্তে গুলি করে মানুষ হত্যার কড়া সমালোচনা করে অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বুধবার, ১৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপির জনসভায় এ কথা বলেন তিনি।

নতজানু পররাষ্ট্রনীতির কারণে ধারাবাহিক সীমান্ত হত্যা ঘটেছে!

নতজানু পররাষ্ট্রনীতির কারণে ধারাবাহিক সীমান্ত হত্যা ঘটেছে!

গেলো ১৪ বছরে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে প্রাণ গেছে পাঁচ শতাধিক বাংলাদেশির। এমন বিচার বহির্ভূত হত্যার কোনো বিচার হয়নি। উল্টো নির্দোষ প্রমাণ হয়েছেন অনেকেই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্ত হত্যা ধারাবাহিকভাবে ঘটেছে।

সীমান্ত হত্যা দু'দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে: পররাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত হত্যা দু'দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-ভারত দু'দেশের সুসম্পর্কের স্বার্থেই সীমান্ত হত্যা থেকে ভারতের বেরিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, 'সীমান্ত হত্যা দু'দেশের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখছে। সীমান্ত হত্যা ভারতের উপকার করছে, এ রকমটি কাউকে বলতে শুনিনি।'

হত্যার দুইদিন পর স্বর্ণার মরদেহ ফেরত পায় পরিবার

হত্যার দুইদিন পর স্বর্ণার মরদেহ ফেরত পায় পরিবার

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে প্রায়ই ঘটছে প্রাণহানি। এতে সীমান্ত এলাকায় বিরাজ করছে আতঙ্ক। সবশেষ গেল ১ সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে মারা যায় শিক্ষার্থী স্বর্ণা দাস। প্রায় দুইদিন পর কিশোরীর মরদেহ ফেরত পায় পরিবার। মেয়েকে হারিয়ে পাগলপ্রায় মা, বাকরুদ্ধ বাবা।

আন্তর্জাতিক আদালতে সীমান্ত হত্যার বিচার তোলার আহ্বান গণঅভ্যুত্থান ফোরামের

আন্তর্জাতিক আদালতে সীমান্ত হত্যার বিচার তোলার আহ্বান গণঅভ্যুত্থান ফোরামের

আন্তর্জাতিক আদালতে সীমান্ত হত্যার বিচার তোলার আহ্বান জানিয়েছে জুলাই গণঅভ্যুত্থান ফোরাম। আজ (শুক্রবার, ৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সীমান্তে বিএসএফের নির্বিচার হত্যা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে করা প্রতিবাদ সভায় এ আহ্বান জানানো হয়।

নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দু'দিনের রাষ্ট্রীয় সফরে আজ (শুক্রবার, ২১ জুন) বিকেলে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকারপ্রধানের এটিই প্রথম সফর। উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে এ সফরে।