এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মফিজ উদ্দিন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি মাসুদ রানা ও জেলা শিবিরের সভাপতি রাশেদ ইসলাম।
আরও পড়ুন:
এসময় বক্তারা ‘পুশইন’ ও সীমান্ত হত্যায় সরকারের দুর্বলতা আছে উল্লেখ করে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানান। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে সীমান্তে মানবঢাল রচনা করার হুঁশিয়ারিও দেন তারা।





