হরমুজ প্রণালি
রিয়াদ সম্মেলন থেকে বিশ্ববাজারে প্রভাব: ইরান যুদ্ধ যেভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ অচল করেছে

রিয়াদ সম্মেলন থেকে বিশ্ববাজারে প্রভাব: ইরান যুদ্ধ যেভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ অচল করেছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হওয়া সত্ত্বেও আজ (রোববার, ১১ অক্টোবর) থেকে দেশটিতে শুরু হয়েছে ২৫তম ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিল এনার্জি কংগ্রেস। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এই সম্মেলনের পাশাপাশি ১৭তম ইন্টারন্যাশনাল এনার্জি ফোরামের (আইইএফ) মন্ত্রিপর্যায়ের বৈঠকও শুরু হয়েছে, যা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

হরমুজ ছাড়ার সময় নৌমাইনে আঘাত, তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজ ছাড়ার সময় নৌমাইনে আঘাত, তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজ প্রণালি ছাড়ার সময় নৌমাইনে ধাক্কা লেগে বিস্ফোরণের পর আগুন ধরে গেছে অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এ খবর জানিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) দাবি করেছে, জাহাজটি ‘অননুমোদিত ও বিপজ্জনক’ পথে প্রণালি ছাড়ার চেষ্টা করছিল। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শর্ত পূরণ ছাড়া সংঘাত থামবে না, ট্রাম্পকে বার্তা পেজেশকিয়ানের

শর্ত পূরণ ছাড়া সংঘাত থামবে না, ট্রাম্পকে বার্তা পেজেশকিয়ানের

শত্রুর কোনো হুমকিতেই ইরানের জনগণ ভয় পায় না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে গ্রামীণ ও যাযাবর জনগোষ্ঠীর সক্ষমতাবিষয়ক এক আন্তর্জাতিক প্রদর্শনীতে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, জীবিত থাকা পর্যন্ত তারা বীরত্বপূর্ণ ইরানের জনগণের সেবক হিসেবেই কাজ করে যাবেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান সংকট: দ্রুত ফলের আশা ছেড়ে দীর্ঘ অর্থনৈতিক যুদ্ধের প্রস্তুতি ট্রাম্পের

ইরান সংকট: দ্রুত ফলের আশা ছেড়ে দীর্ঘ অর্থনৈতিক যুদ্ধের প্রস্তুতি ট্রাম্পের

ইরানকে পুনরায় আলোচনায় ফেরাতে সামরিক পদক্ষেপের বদলে অর্থনৈতিক চাপ জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। তবে দ্রুত সময়ের মধ্যে তেহরানের অর্থনীতি ধসিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিলেও এখন দীর্ঘমেয়াদি অর্থনৈতিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ তথ্য ঊঠে এসেছে।

মার্কিন প্রস্তাব খতিয়ে দেখছে তেহরান—আব্বাস আরাঘচি

মার্কিন প্রস্তাব খতিয়ে দেখছে তেহরান—আব্বাস আরাঘচি

যুদ্ধ অবসানের লক্ষ্যে তেহরানের দেওয়া একটি প্রস্তাবের বিপরীতে ওয়াশিংটনের পাঠানো প্রতিক্রিয়া মূল্যায়ন করছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গতকাল (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন। ডিপিএ ইন্টার ন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে আর কোনো নতুন হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, ওয়াশিংটন বর্তমানে তেহরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চালিয়ে যাচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ ব্যাহতের শঙ্কা, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০২ ডলার পার

মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ ব্যাহতের শঙ্কা, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০২ ডলার পার

উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের সঙ্গে চুক্তিতে ওয়াশিংটনের নতুন শর্ত; সমঝোতার ইঙ্গিত নাকি নতুন চাপ?

ইরানের সঙ্গে চুক্তিতে ওয়াশিংটনের নতুন শর্ত; সমঝোতার ইঙ্গিত নাকি নতুন চাপ?

যুদ্ধ বন্ধের সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় কমানোর আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিশেষজ্ঞদের মতে, তেহরানের সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করার আগের কঠোর অবস্থান থেকে ওয়াশিংটন কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের কঠোর অবস্থান এবং তেহরানের গভীর অনাস্থার কারণে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের অষ্টম মাসে এসেও একটি টেকসই চুক্তির পথে বড় ধরনের বাধা রয়ে গেছে।

হরমুজ প্রণালির বিকল্প পথগুলো বন্ধের হুঁশিয়ারি ইরানের; নিয়ন্ত্রণে অনড় আইআরজিসি

হরমুজ প্রণালির বিকল্প পথগুলো বন্ধের হুঁশিয়ারি ইরানের; নিয়ন্ত্রণে অনড় আইআরজিসি

হরমুজ প্রণালির যেসব পথ ইরান অবৈধ বলে বিবেচনা করছে, সেগুলো দ্রুতই বন্ধ করে দেয়া হবে বলে সতর্ক করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। বুধবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সিকে দেয়া বক্তব্যে আইআরজিসি কমান্ডারের উপদেষ্টা মোহাম্মদরেজা নাকদি এই হুঁশিয়ারি দেন। মূলত ওমান উপকূল ঘেঁষা দক্ষিণাঞ্চলীয় পথগুলোর দিকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে এক সপ্তাহে ১২ ট্যাংকারে হামলা, যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ রেকর্ড

হরমুজ প্রণালিতে এক সপ্তাহে ১২ ট্যাংকারে হামলা, যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ রেকর্ড

উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি বৃদ্ধির চেষ্টার মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জ্বালানিবাহী ট্যাংকারে হামলার ঘটনা এক সপ্তাহের হিসাবে যুদ্ধ শুরুর পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সামুদ্রিক ঘটনা পর্যবেক্ষণকারী নিরাপত্তা সূত্রের বরাতে দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

যুদ্ধ বন্ধ করতে হলে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে হবে: জেডি ভ্যান্স

যুদ্ধ বন্ধ করতে হলে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে হবে: জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সাত মাসের যুদ্ধ বন্ধ করতে হলে ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা কার্যকরভাবে কমাতে হবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। একই সঙ্গে শান্তি আলোচনায় তেহরানের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে ওয়াশিংটন এখনো অনিশ্চয়তায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

হরমুজ সংকট: হামলার মুখেও সচল জ্বালানি সরবরাহ, কতটা টেকসই এই বিকল্প কৌশল?

হরমুজ সংকট: হামলার মুখেও সচল জ্বালানি সরবরাহ, কতটা টেকসই এই বিকল্প কৌশল?

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা আশঙ্কাজনকভাবে বাড়লেও বিশ্ববাজারে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। সামুদ্রিক নিরাপত্তা ও জ্বালানি বিশ্লেষকদের মতে, তীব্র ঝুঁকি ও একের পর এক আক্রমণ উপেক্ষা করেই বিকল্প নানা কৌশল ব্যবহার করে তেল সরবরাহ সচল রাখা হচ্ছে।